News Flash

Image

আগরতলা সায়েন্স সিটির দ্বারোদঘাটন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ অগ্রগতির প্রাথমিক সোপান হচ্ছে বিজ্ঞান৷ তাই বিজ্ঞানের সাথে নিজেদেরকে সবসময় সময়োপযোগী করে রাখতে হবে৷ খেলার ছলে বিজ্ঞানকে মজ্জাগত করার ক্ষেত্রে সায়েন্স সিটি এক অন্যতম মাধ্যম হতে পারে৷ আজ সিদ্ধিআশ্রমস্থিত প্রোজেনি ওর্চার্ডে নির্মিত আগরতলা সায়েন্স সিটির দ্বারোদঘাটন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ উল্লেখ্য, ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামস (এনসিএসএম)-এর নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে এই সায়েন্স সিটি নির্মাণ করা হয়েছে৷ ১২.৮৪ একর এলাকায় এই সায়েন্স সিটি গড়ে তোলা হয়েছে৷ ব্যয় হয়েছে ৬৭.৩৮ কোটি টাকা৷
সায়েন্স সিটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ৯৩ লক্ষ লোকের দেশ ইজরায়েল বিজ্ঞানমনষ্কতার দিক দিয়ে পৃথিবীতে অনেকটাই এগিয়ে৷ যার ফলে বর্তমান সময়ে উন্নত যন্ত্রপাতি, আধুনিক পরিকাঠামো নির্মাণে তারা পৃথিবীর অন্যান্য দেশের চাইতে অনেক এগিয়ে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশকে বিজ্ঞান ও প্রযুক্তিকে ভিত্তি করে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট৷ তাই প্রধানমন্ত্রী কার্যকালের প্রথম থেকেই দেশকে ডিজিটাল ইণ্ডিয়াতে রূপান্তরিত করার জন্য জোর দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির কারণে উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যই আজ উন্নয়নের পথে অগ্রসর৷ আমাদের রাজ্যে যুক্ত হয়েছে ব্রডগেজ রেল, হাইস্পিড ইন্টারনেট ব্যবস্থা, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামো যুক্ত সুুদৃশ্য বিমানবন্দর৷ তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর দিশায় বর্তমান রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে৷
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, ২০১৯-এর পূর্বে এই আগরতলা সায়েন্স সিটির কাজ কেবলমাত্র ৩০ শতাংশ সম্পন্ন হয়েছিল৷ এই কাজ সম্পন্ন করার জন্য পূর্বতন সরকারের পক্ষ থেকে অগ্রিম কোনও অর্থই বরাদ্দ করা ছিল না৷ বর্তমান সরকারের আমলে পূর্ত দপ্তরের সদিচ্ছায় অতি অল্প সময়ে বিশ্বমানের এই সায়েন্স সিটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে৷ উল্লেখ্য, এই সায়েন্স সিটি নির্মাণে ডোনার মন্ত্রক থেকে ২২.৬৮ কোটি টাকা, রাজ্য সরকার থেকে ২৪.৭০ কোটি টাকা এবং এসপিএ থেকে ২০ কোটি টাকা ব্যয় করা হয়েছে৷ বর্তমানে নির্মিত মূল বিল্ডিংয়ে ৬টি এি’বিশন হল, ২টি সেমিনার হল, ১টি প্ল্যানেটোরিয়াম, ১টি থিডি হল, ১টি চিল্ডেন অ্যাক্টিভিটি হল রয়েছে৷ এি’বিশন কম্পোনেন্টের মধ্যে রয়েছে ফান সায়েন্স এক্সিবিট গ্যালারি, অ্যাস্ট্রোনমি, টেম্পোরারি এক্সিবিশন, বায়োডাইভার্সিটি গ্যালারি, থিডি থিয়েটার, প্ল্যানেটোরিয়াম৷ এছাড়াও আগামীদিনে এখানে সায়েন্স পার্কও নির্মাণ করা হবে৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে এনসিএসএম-এর ডাইরেক্টর জেনারেল অরিজিৎ দত্ত চৌধুরী জানান, উদয়পুর সায়েন্স সেন্টার ভারতবর্ষের মধ্যে এক অন্যতম সায়েন্স সেন্টারে পরিণত হয়েছে৷ রাজ্যের সুুকান্ত একাডেমির আধুনিকীকরণের কাজ আগামী ১ বছরের মধ্যে শেষ হয়ে যাবে৷ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মিমি মজমদার, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব কে এস শেঠি এবং অধিকর্তা অনিমেষ দাস৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top