News Flash

  • Home
  • দিনের খবর
  • অসুস্থতায় ভুগছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী, চিকিৎসাধীন ভুবনেশ্বর এইমস-এ
Image

অসুস্থতায় ভুগছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী, চিকিৎসাধীন ভুবনেশ্বর এইমস-এ

ভুবনেশ্বর, ৩ জানুয়ারি (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বালেশ্বরের সাংসদ প্রতাপ সারঙ্গী শারীরিক অসুস্থতায় ভুগছেন। মঙ্গলবার সকালে বালেশ্বরের হাসপাতাল থেকে তাঁকে ভুবনেশ্বরের এইমস-এ ভর্তি করা হয়েছে। বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী বুকে ব্যথার কারণে বালেশ্বরের ফকির মোহন মেডিকেল কলেজ ও হাসপাতালে (এফএমএমসিএইচ) চিকিৎসাধীন ছিলেন, মঙ্গলবার তাকে সেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভুবনেশ্বরের এইমস-এ রেফার করা হয়েছে।

সাংসদ প্রতাপ সারঙ্গী বলেছেন, “গত সাত-আট দিন ধরে আমি বুকে ব্যথা অনুভব করছিলাম। আমি ওষুধ নিচ্ছিলাম। চিকিৎসকের পরামর্শে সোমবারই হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মঙ্গলবার আমাকে ভুবনেশ্বরের এইমস-এর রেফার করেছেন চিকিৎসকরা। বালেশ্বরের মুখ্য জেলা মেডিক্যাল অফিসার (সিডিএমও), ডাঃ দুলালসেন জগদেব বলেছেন, “তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি জোর দিয়ে বলছেন, তিনি ভালো আছেন এবং এইমস-এ যাওয়ার দরকার নেই। তবে যেহেতু তিনি আমাদের সাংসদ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

Releated Posts

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top