News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ ছাত্রীদের মধ্যে
Image

কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ ছাত্রীদের মধ্যে

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩ জানুয়ারী৷৷কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয় ছাত্রীদের মধ্যে৷ এতে করে বেজায় খুশি ছাত্রীরা৷ আজ মঙ্গলবার বিকেলে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মিলনায়তনে দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ৮০ জন ছাত্রীদের হাতে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়৷ ছাত্রীরা অনেক দূর দূরান্তকেই কেউ গাড়িতে বা কেউ পায়ে হেঁটে সুকলে আসে নিজের ঘাটের থাকা খরচ করে৷ এখন আর টাকা খরচ করতে হবে না কেননা রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর থেকে এই বাইসাইকেল প্রদান করা হয়েছে এই কারণে যে ছাত্রীরা যেন অনায়াসেই সাইকেলের চেপে সুকলে আসতে পারে৷ এতে করে ছাত্রীদের যেমন শরীর চর্চা হবে পাশাপাশি কোন টাকাও লাগবে না৷ এই ক্ষুদ্র অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কল্যাণপুর সুকলের এসএমসি কমিটির চেয়ারপার্সন প্রাক্তন শিক্ষক কানাই শীল, সুকলের অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টার অঞ্জনা দেববর্মা, কল্যাণপুর গ্রাম প্রধান তাপস দেবরায় সহ শিক্ষক শিক্ষিকারা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top