News Flash

  • Home
  • বিদেশ
  • মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের, অস্ট্রেলিয়ার দুর্ঘটনায় মৃত অন্তত চার
Image

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের, অস্ট্রেলিয়ার দুর্ঘটনায় মৃত অন্তত চার

সিডনি, ২ জানুয়ারি (হি.স.): মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল চার জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু-সহ তিনজন। ধাক্কা লেগে একেবারে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। অস্ট্রেলিয়ায় এই ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে অস্ট্রেলিয়ার পরিবহন দফতর। কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের মেন বিচ এলাকায়। নতুন বছরের শুরুতে সেখানে পর্যটকদের ভিড়। এই এলাকায় সমুদ্রের উপরে হেলিকপ্টারে চড়া-পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি হেলিকপ্টার নেমে আসছিল। একই সময়ে অন্যটি উড়তে শুরু করেছিল। আকাশে উঠেই ধাক্কা লেগে যায় দুই হেলিকপ্টারের। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে একটি কপ্টার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের। দুই হেলিকপ্টার মিলিয়ে মোট নয় জন আহত হয়েছেন। দুই বালক-সহ এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

Releated Posts

‘আমেরিকা কখনও কমিউনিস্ট দেশ হবে না’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে জোরালো বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের বিরুদ্ধে কড়া অবস্থান…

ByByNews Desk Jul 5, 2026

‘আমেরিকা আবার জয়ী হচ্ছে’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে সামরিক শক্তি ও অর্থনৈতিক সাফল্যের প্রশংসায় ট্রাম্প

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে দেশের ইতিহাস, সামরিক শক্তি, অর্থনৈতিক সাফল্য এবং…

ByByNews Desk Jul 5, 2026

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026

আমেরিকার সংস্কৃতি ও জাতীয় পরিচয় আক্রমণের মুখে: ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জাতীয় পরিচয় বর্তমানে ধারাবাহিকভাবে আক্রমণের…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top