News Flash

  • Home
  • খেলা
  • জয় অব্যাহত রেখে সেমিফাইনালের পথ প্রশস্ত টাইটান্স, স্ট্রাইকার্স-এর
Image

জয় অব্যাহত রেখে সেমিফাইনালের পথ প্রশস্ত টাইটান্স, স্ট্রাইকার্স-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। টাইটান্স-এর পাশাপাশি স্ট্রাইকার্সও জয় অব্যাহত রেখে সেমিফাইনালের পথ প্রশস্ত করে নিচ্ছে। খেলা হচ্ছে টিসিএ আয়োজিত বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লিগের। ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স যেমন আজ ছয় উইকেটে জয়ী হয়েছে। তেমনি ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্সও জয় পেয়েছে ৮৪ রানের ব্যবধানে। দিনের প্রথম খেলায় টস দিতে টাইটান্স প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ধলাই ওয়ারিয়র্স ১৭ ওভার পাঁচ বল খেলে ৫৯ রানে ইনিংস শেষ করলে টাইটান্স ১৬ ওভার দুই বল খেলে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের পক্ষে মমিতা দেব প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে।

দিনের অপর খেলায় টস জিতে ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানিশা দাস অপরাজিত থেকে ৬৫ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। জবাবে সিপাহীজলা স্টার্স পাঁচ উইকেটে ৬৫ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২০ ওভার ফুরিয়ে যায়।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top