ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর।। সুপার লিগের খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রথম ম্যাচে জুয়েলস এসোসিয়েশন খেলবে লাল বাহাদুর ব্যামাগারের বিরুদ্ধে। লীগের খেলায় জুয়েলস এসোসিয়েশন ৩-২ গোলের ব্যবধানে লাল বাহাদুর ব্যায়ামাগারকে পরাজিত করেছিল। সুপার লিগে কোন দল জয়ী হয় তাই এখন দেখার বিষয়। শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবলের সুপার ফোরে উন্নীত অপর দুইটি দল হলো: এগিয়ে চলো সংঘ ও ফরোয়ার্ড ক্লাব। উল্লেখ্য, আগেই বলা হয়েছে সুপার লিগের খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রথম ম্যাচ জুয়েলস এসোসিয়েশন বনাম লাল বাহাদুর ব্যয়ামাগরের মধ্যে। ৪ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ এগিয়ে চলো সংঘ খেলবে ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। ৬ জানুয়ারি তৃতীয় ম্যাচ ফরওয়ার্ড ক্লাব খেলবে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। ৭ জানুয়ারি চতুর্থ ম্যাচে লাল বাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চলো সংঘ পরস্পরের মুখোমুখি হবে। ৯ জানুয়ারি পঞ্চম ম্যাচে ফরোয়ার্ড ক্লাব খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। ১০ জানুয়ারি সুপার লিগের শেষ ম্যাচে জুয়েলস এসোসিয়েশন লড়বে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। প্রতিদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা দুইটা থেকে ম্যাচ শুরু হবে।

জুয়েলস-লালবাহাদুরের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু সুপার লিগ ফুটবল
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















