News Flash

Image

করিমগঞ্জের মদনমোহন রোডে দোকানে চুরি, ধৃত এক

করিমগঞ্জ (অসম), ২ জানুয়ারি (হি.স.) : দোকান থেকে সামগ্রী কিনতে এসে চুরি কাণ্ডে ধরা পড়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সীমান্ত শহর করিমগঞ্জের মদনমোহন রোডে।

জানা গেছে, করিমগঞ্জের ভাঙা এলাকার কাজিরগ্রামের বাসিন্দা সাহিল ইসলাম নামের এক যুবক আজ দুপুরের দিকে শহরে মদনমোহন রোডের নির্মল সেনের দোকানে স্টেশনারি সামগ্রী কিনতে আসে। কিন্তু কিছু সামগ্রী কেনাকাটা করার পর দোকান মালিক নির্মলবাবু পিছনে অন্য একটি ঘরে চলে গেলে সঙ্গে সঙ্গে ধৃত যুবক দোকানের ক্যাশবাক্স থেকে হাতিয়ে নেয় নগদ ৪০ হাজার টাকা।

কিছুক্ষণ পর দোকান মালিক ক্যাশবাক্সে হাত দিয়ে সেখান থেকে নগদ টাকা উধাও দেখে হইচই শুরু করেন। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন তাঁর এক নিকটাত্মীয়কে। এর পর দোকানের পাশে অন্য একটি স্থানে নগদ টাকার বাণ্ডিল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় সাহিল ইসলামের উপর।
ঘটনায় মুহূর্তের মধ্যে ভিড় জমে মদনমোহন রোডে। করিমগঞ্জের সদর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন টাউন দারগা। যুবককে তালাশি চালিয়ে তার কাছে থেকে উদ্ধার হয় দোকান মালিক নির্মল সেনের ওয়ালেট (টাকার ব্যাগ)। করিমগঞ্জ সদর পুলিশ আটক করে সাহিল ইসলামকে। তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top