নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ নৃপেন চক্রবর্তীর উস্কানীতেই এই রাজ্যে সন্ত্রাসবাদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছিল৷ সোমবার ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘমারা পঞ্চায়েতের ৪৬ নং বুথে সাংগঠনিক সভায় বলেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷
সোমবার ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘমারা পঞ্চায়েতের ৪৬ নং বুথে বুথ কমিটি, বুথের পৃষ্ঠা প্রমুখ, মহিলা মোর্চা , যুব মোর্চা ও বিভিন্ন মোর্চার কর্মীদের সাথে সাংগঠনিক সভায় মিলিত হন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ মন্ত্রী রাম প্রসাদ পাল আরো বলেন দীর্ঘ দিন এই রাজ্যে কংগ্রেস ও সিপিএম সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল৷ ২০১৮ সালে মানুষ মুক্তির স্বাদ পায়৷ আর তাই মানুষ এই দুই দলের পাশে নেই৷ সন্ত্রাসবাদ বা রাজনৈতিক খেলার মাধ্যমে মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকা কংগ্রেস ও সিপিএম-র রাজনৈতিক পেশা ছিল৷ এই পরিস্থিতির বদল ঘটেছে বলে জানান তিনি৷

নৃপেন চক্রবর্তীর উস্কানীতেই রাজ্যে সন্ত্রাসবাদের দৌরাত্ম্য ছিল, জানালেন মন্ত্রী রামপ্রসাদ পাল
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















