News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব আক্রান্ত শতাধিক , হাসপাতালে ভীড়
Image

বিলোনীয়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব আক্রান্ত শতাধিক , হাসপাতালে ভীড়

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া,২ জানুয়ারী৷৷   বিলোনীয়া মহকুমার বিলোনীয়া পুর এলাকা, মাছড়া, পূর্ব কলাবাড়ীয়া, বড়পাথুরী, রাধানগর সহ বিস্তির্ন এলাকায় পেট খারাপ, বমি, লেট্রিনের সাথে রক্ত এবং পেটের ব্যাথা ব্যাপক ভাবে রুগী হাসপাতালে ভীড় করছে৷ মূলত বিলোনীয়া পুরপরিষদ, ভারত চন্দ্র নগর ব্লকের মাইছড়া, পূর্ব কলাবাড়ীয়া, গাছ বাড়ীয়ায় এই রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী৷
বিলোনীয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিমল কলই জানান মূলত ৩০ ডিসেম্বর থেকে ডাইরিয়ার রুগীর সন্ধান পাওয়া গেছে৷ বর্তমানে মহকুমার মাইছড়া হাসপাতালে ১১ জন ও বিলোনীয়া মহকুমা হাসপাতালে ২৮ জন সহ মোট  ৩৯ জন রুগী দুই হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে৷ এছাড়া হাসপাতালের বহীর্বিভাগে চিকিৎসা করিয়ে বাড়ীতে চিকিৎসা চলছে মাইছড়ায় ৭৯ জন এবং বিলোনীয়ায় ১০ জন মোট ৮৯ জন৷ তবে অধিকাংশ ডাইরিয়ায় আক্রান্ত রুগী সরাসরি হাসপাতালকে ভরসা না করে বেসরকারি ভাবে ডাক্তার দেখিয়ে আবার অনেকে বিভিন্ন ঔষধের দোকান থেকে ঔষধ সেলাইন নিয়ে বাড়ীতেই চিকিৎসা করাচ্ছেন বলে সূত্রের খবর৷
শুধুমাত্র নিয়ম মেনে চলুন ৩০ মিনিট জল ফুটিয়ে ঠান্ডা করে পান করুন এবং কোন কাজ করার পর ভালো  ভাবে সাবান দিয়ে হাত ধুয়ে খাওয়া দাওয়া করুন৷ গতকালের পর আজ মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়ে সকলের প্রতি এভাবেই আবেদন রাখেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস৷ বর্তমান সময়ে কয়েক দিন ধরে মহকুমার বিভিন্ন জায়গায় পেটের রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে৷ যার মধ্যে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সবচাইতে বেশি এই ধরনের রোগী আসছে৷ বিশেষ করে এখানকার গাছবাড়িয়া এবং কলাবাড়িয়া এ দুটি জায়গা থেকে এই রোগ ব্যাপকভাবে ছড়াচ্ছে বলে জানা যায়৷  
মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি এই দুটি এলাকাতেও পরিদর্শন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ উনার প্রাথমিক ধারণা হয়তো বা জল বাহিত কারণেই এই ধরনের ঘটনা ঘটছে৷ তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি৷ তাই অযথা মানুষকে আতঙ্কিত না হতে তিনি আবেদন রাখেন৷ গতদিন পর্যন্ত মাইছড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ৬৪ জন রোগী পরিষেবা নেয় এবং ১১ জন ভর্তি থাকার পর আজ নতুন করে ১৫ জন একই রোগে হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা নিয়ে গেছেন৷ এছাড়াও বিলোনিয়া মহকুমা হাসপাতালে প্রায় ১৫ জন রোগী রয়েছে এই রোগে জানান মুখ্য স্বাস্থ্য অধিকারীক সুব্রত দাস৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top