News Flash

  • Home
  • প্রধান খবর
  • পেলের মৃত্যুতে শোকস্তব্ধ মেসি-রোনাল্ডো-এমবাপেরা
Image

পেলের মৃত্যুতে শোকস্তব্ধ মেসি-রোনাল্ডো-এমবাপেরা

কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): পৃথিবীকে বিদায় জানালেন ফুটবলের সম্রাট পেলে। প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। কিংবদন্তির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপেও ।

কিংবদন্তির প্রয়াণে শোকপ্রকাশ করে মেসি লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নাও।’ সেই সঙ্গে মেসি পোস্ট করেছেন তাঁর এবং পেলের দু’টি ছবি। সঙ্গে পেলের গোলের পর উচ্ছ্বাসের ছবি।

ব্রাজিলের সঙ্গে পর্তুগালের একটা আলাদা সম্পর্ক আছে। একই ভাষায় কথা বলে দুই দেশ। পেলের প্রতিও বিশেষ সম্মান রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মনে। তিনি টুইটে লিখলেন, “সমস্ত ব্রাজিল এবং বিশেষ করে পেলের পরিবারকে সমবেদনা জানাই। এই মুহূর্তে গোটা ফুটবলবিশ্ব যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে শুধু একটা শোকবার্তা যথেষ্ট নয়। কোটি কোটি মানুষের অনুপ্রেরণা পেলে। অতীতে তাঁকে নিয়ে কথা হয়েছে, বর্তমানে তাঁকে নিয়ে কথা হয় এবং ভবিষ্যতেও হবে। আমাকে যে ভালবাসা আপনি দিয়েছেন তা আমি চেষ্টা করেছি আপনাকে ফিরিয়ে দিতে। সে আমরা যত দূরেই থাকি না কেন। কখনও তাঁকে ভোলা সম্ভব নয়।” রোনাল্ডো লিখেছেন, “আমি এবং আমার মতো সব ফুটবল ভক্তের মধ্যে বেঁচে থাকবেন পেলে।” হয়তো সেটাই এই মুহূর্তে গোটা বিশ্বের ফুটবল পাগলদের মনের কথা।

বর্তমান সময়ের যার মধ্যে পেলের ছায়া দেখা যায় এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার সেই কিলিয়ান এমবাপেও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করেছেন। এমবাপে লিখেছেন, “ফুটবলের রাজা বিদায় নিয়েছেন, তবে তাঁকে ভোলা যাবে না।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top