News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিবহণ দপ্তরে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কমিশনারেট অব ট্রান্সপোর্ট অফিস
Image

পরিবহণ দপ্তরে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কমিশনারেট অব ট্রান্সপোর্ট অফিস

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ রাজ্যের পরিবহণ দপ্তরে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ’কমিশনারেট অব ট্রান্সপোর্ট’ বা ’ডাইরেক্টরেট অব ট্রান্সপোর্ট’ অফিস৷ সাধারণ জনগণ পরিবহণ দপ্তরের বিভিন্ন সুুবিধা পেতে এবং পরিবহণ দপ্তরের কাজকর্ম সাধারণ জনগণের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যেই ’কমিশনারেট অব ট্রান্সপোর্ট’ অফিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এই সংবাদ জানিয়েছেন৷ পরিবহণ দপ্তরের সচিব জানান, পরিবহণ সেক্টর অর্থনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিল্প, যেখানে জনগণের যাতায়াত ব্যবস্থা এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে, কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি করতে এবং বিভিন্ন পরিবহণ ক্ষেত্রে জনসাধারণকে যুক্ত করতে পরিবহণ সেক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি জানান, গত সাড়ে চার বছরের বেশি সময়ের মধ্যে রাজ্যের পরিবহণ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে৷ রাজ্যে পরিবহণ দপ্তর চালু হওয়ার পর থেকে দপ্তরের কোনও ডাইরেক্টরেট অব ট্রান্সপোর্ট বা ট্রান্সপোর্ট কমিশনারেট অফিস ছিল না৷ সচিবালয় থেকেই দপ্তরের প্রধান সচিব বা সচিবগণ সচিবালয়ের জিএ (এসএ) দপ্তরের কয়েকজন কর্মীদের মাধ্যমে মূলতঃ পরিবহণ দপ্তরের কাজকর্ম পরিচালনা করতেন৷ পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক সচিবালয় থেকেই পরিবহণ দপ্তরের হেড অব ডিপার্টমেন্টের কাজ করতেন৷ কিন্তু সেখানেও প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য পরিবহণ দপ্তরের কোনও আধিকারিক ছিলেন না৷ ফলে কেন্দ্রীয় ও রাজ্যস্তরে কাজের ক্ষেত্রে বিরাট ব্যবধান দেখা দিত৷ ফলে সাধারণ জনগণ পরিবহণ দপ্তরের সুুবিধা পাওয়ার ক্ষেত্রে বা পরিবহণ দপ্তরের কাজকর্ম সাধারণ জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হত৷ এই ব্যবস্থা দূর করার জন্য এবং প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যেই নতুনভাবে ট্রান্সপোর্ট কমিশনারেট এবং পশ্চিম জেলা পরিবহণ কার্যালয় পৃথকভাবে সৃষ্টি করা হয়েছে৷ ২০২৩ সালের ২ জানুয়ারি পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এই অফিসের উদ্বোধন করবেন৷
সাংবাদিক সম্মেলনে পরিবহণ দপ্তরের সচিব জানান, দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অ’লে ’কমিশনারেট অব ট্রান্সপোর্ট’ অথবা ’ডাইরেক্টরেট অব ট্রান্সপোর্ট’ অফিস রয়েছে৷ কিন্তু ত্রিপুরায় এই ধরণের কোনও অফিস ছিল না৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে ত্রিপুরাও এর সঙ্গে যুক্ত হল৷ একজন কমিশনারেট অব ট্রান্সপোর্ট পদাধিকার আধিকারিক / ট্রান্সপোর্ট কমিশনারের দায়িত্বে থাকবেন৷ পরিবহণ সচিব জানান, বর্তমানে পরিবহণ দপ্তর কেন্দ্র এবং রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প রূপায়িত করছে যার রাজস্বমূল্য প্রায় ২৫১ কোটি টাকা৷ এছাড়াও পরিবহণ দপ্তর চলতি অর্থবছরে ১১০ কোটি টাকার অধিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে৷ এরমধ্যে প্রায় ৭০ কোটি টাকা আদায় হয়ে গেছে৷  তিনি জানান, ২০২২ সালের ৪ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের আধুনিক সুুযোগ সুুবিধা সহ নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন৷ এই নতুন টার্মিনাল ভবনে ১৫ জানুয়ারি, ২০২২ থেকে যাত্রী পরিষেবা শুরু হয়৷ এছাড়া শীঘই আগরতলা-চিটাগাং-আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে৷ এরজন্য ভারত সরকারের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের কাছ থেকে গত ১২ সেপ্ঢেম্বর, ২০২২ স্পাইসজেট এয়ারলাইন্সকে এই বিষয়ে বরাত দেওয়া হয়েছে৷ পরিবহণ সচিব জানান, কেন্দ্রীয় রেলমন্ত্রক ২০১২-১৩ সালে ১২.৩ কিমি দীর্ঘ আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পটির রূপায়ণের জন্য ৯৭২ কোটি টাকা অনুমোদন করে৷ বর্তমানে এই প্রকল্পটির ভারতীয় অংশের ৮১ কাজ শেষ হয়েছে৷ আশা করা যাচ্ছে, ২০২৩-এর মার্চ মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে৷ তিনি জানান, ঊনকোটি জেলার হীরাছড়ায় একটি গ্রীণ-ফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য রাজ্য সরকারের কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে অনুরোধ করা হয়েছিল৷ রাজ্য সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সমীক্ষার কাজ এবং গ্রীণ-ফিল্ড নির্মাণের জন্য প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের থেকে একটি এজেন্সিকে গত ১৭ আগস্ট, ২০২২ সালে কাজের বরাত দেয়া হয়েছিল৷ এই এজেন্সি গত ২০ অক্টোবর, ২০২২ ট্রপোগ্রাফি সার্ভের কাজ শেষ করে এবং বর্তমানে সেটি অন্যান্য পরীক্ষা সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেছে৷ ইতিমধ্যে এজেন্সি ডিপিআর তৈরির কাজ সম্পন্ন করে রাজ্য সরকারের কাছে তা পাঠিয়েছে৷
সাংবাদিক সম্মেলনে পরিবহণ সচিব জানান, ’হেলি ট্যুরিজম পলিসি’ অনুসারে রাজ্যে ছয়টি হেলিপোর্ট নির্মাণের জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল৷ যে ছয়টি স্থানে হেলিপোর্ট নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছিল সেগুলি হলো উদয়পুরের মাতাবাড়ি, ডম্বরনগরের নারিকেলকু’, জম্পইয়ের ভাংমুন, আমবাসার রাইপাশা, অমরপুরের দেববাড়ি এবং বিলোনীয়ার মাইছড়া৷ তিনি জানান, রেলওয়ে কর্তৃপক্ষ আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের অন্তর্গত নিশ্চিন্তপুরে একটি আধুনিক সর্বসুুবিধাযুক্ত রেল ইয়ার্ড নির্মাণের কাজ করছে৷ যাত্রী পরিষেবা, পণ্য পরিবহণ এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে রেল ইয়ার্ড অনেক সুুবিধা প্রদান করবে৷ পাশাপাশি আগরতলা-কুমারঘাট রেলপথে ২৩টি রেলওয়ে ওভার বিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ পরিবহণ সচিব জানান, রাজ্যের গোমতী জেলায় এবং ঊনকোটি জেলায় ২টি আ’লিক ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এরজন্য গোমতী জেলাতে ৭ একর জমি এবং ঊনকোটি জেলাতে ৭.৮৯ একর জমি চিহ্ণিত করা হয়েছে৷ রাজ্যের দক্ষিণ ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলা এবং উত্তর ত্রিপুরা- এই ৫টি জেলাতে ড্রাইভিং ট্রেইনিং সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এছাড়াও গাড়ি পরিদর্শন ও সার্টিফিকেশন সেন্টার নির্মাণের জন্য বোধজংনগরে ৬ একর জমি পরিবহণ দপ্তরের অধীনে বরাদ্দ দেওয়া হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে পরিবহণ দপ্তরের আরও জানান, নিশ্চিন্তপুরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণ করা হচ্ছে৷ এখানে রেলওয়ে একটি আধুনিক ’রেল ইয়ার্ড’ নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে৷ এছাড়া ল্যাল্ডপোর্ট অথরিটি অব ইণ্ডিয়া সেখানে একটি সুুসংহত চেকপোস্ট নির্মাণ করবে এবং যার জন্য ৪০ একর জায়গা ইতিমধ্যেই চিহ্ণিত করা হয়েছে বলে পরিবহণ সচিব সাংবাদিক সম্মেলনে জানান৷

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top