News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিতে এআইডিএসও এর প্রতিষ্ঠা দিবস
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিতে এআইডিএসও এর প্রতিষ্ঠা দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷  এ আই ডি এস ও এর ৬৯তম  প্রতিষ্ঠান দিবস বুধবার আগরতলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়৷  ২৮ ডিসেম্বর অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা দিবস৷ এ বছর সারা দেশের সাথে রাজ্যেও ৬৯ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ আগরতলায় আয়োজিত প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি- পুঁজি পতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে৷ নয়া শিক্ষানীতির তীব্র সমালোচনা করে এআইডি ওর রাজ্য সম্পাদক বলেন সংগঠন বিজ্ঞান ভিত্তিক ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির দাবিতে গোটা দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ ত্রিপুরায় বিদ্যা জ্যোতি প্রকল্পের তীব্র সমালোচনা করেছেন তিনি৷ এই প্রকল্পে সুকল গুলিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে গিয়ে
সমস্যার সম্মুখীন হচ্ছে৷৷ অনেকেই প্রয়োজনীয় টাকা পয়সা দিতে না পেরে সুকল ছুট হচ্ছে বলেও সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ শিক্ষার বিরুদ্ধে আক্রমণ প্রতিরোধ করার জন্য সকল অংশের জনগণকে এগিয়ে আসার জন্য সংগঠন জোরালোভাবে আহ্বান জানিয়েছে৷

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top