News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যাঙ্গালোরে ত্রিপুরার নার্সিং পড়ুয়াদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়
Image

ব্যাঙ্গালোরে ত্রিপুরার নার্সিং পড়ুয়াদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ ডিসেম্বর৷৷ একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও বহিঃ রাজ্যের গিয়ে নিজ রাজ্যের ছেলেমেয়েদের খোঁজ খবর নিতে ভুলেন না৷যে রাজ্যে যান একজন অভিভাবকের মতো ছাত্র-ছাত্রীদের কাছে ছুটে গিয়ে তাদের খোঁজ খবর নেন, তাদের সুবিধা অসুবিধা গুলো শুনেন৷ রাজ্যের প্রচুর সংখ্যক ছেলেমেয়ে ব্যাঙ্গালোরের বিভিন্ন  নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করে৷ পড়াশোনা শেষে কয়েক হাজার ছেলেমেয়ে নানান হাসপাতালে কর্মরতও রয়েছেন৷ ব্যাঙ্গালোরে নার্সিং পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ মঙ্গলবার ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হলঘরে ছাত্র ছাত্রীদের সঙ্গে মিলিত হন তিনি৷ প্রত্যেক ছাত্র ছাত্রীর সঙ্গে কথা বলেন তিনি৷ তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন৷ আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন আপনাদের মতো ছাত্র যুব সমাজকে নিয়ে নতুন ভারতের স্বপ্ণ দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিগত আট বছর ধরে নিরলস ভাবে কাজ করে ভারতবর্ষকে বৈভবশালী করার দিশায় এগিয়ে নিয়ে চলছেন প্রধানমন্ত্রী৷ আমরা যে যে-ই পেশায় যুক্ত থাকি না কেন সর্বপ্রথমে আমাদের রাষ্ট্রের প্রতি সমর্পিত থাকতে হবে৷ এক উন্নত শক্তিশালী ভারত গড়ার কাজ চলছে৷ এই কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন৷ এই মাটি তথা জননী জন্মভূমির প্রতি দায়বদ্ধ থাকতে পারলেই আপনি একজন ভালো সেবিকা হতে পারবেন৷ আপনারা মানুষের সেবা করার জন্য এসেছেন৷কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা নিজের রাজ্যের মানুষ কে পাশে পেয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ঠ আত্মতৃপ্তি ছিল৷প্রতিমা ভৌমিকের এমন কর্তব্য পরায়ণতা দেখে অভিভাবক মহল ও যথেষ্ঠ খুশি৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top