News Flash

  • Home
  • দেশ
  • দেশের সমস্ত হাসপাতালে কোভিড ‘মক ড্রিল’, মনসুখ বললেন প্রস্তুতি নিচ্ছে সরকার
Image

দেশের সমস্ত হাসপাতালে কোভিড ‘মক ড্রিল’, মনসুখ বললেন প্রস্তুতি নিচ্ছে সরকার

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্ৰমণ বৃদ্ধিতে সতর্ক ভারত। এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশ জুড়ে সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ‘মক ড্রিল’ চালানো হয়েছে। করোনা-প্রস্ততি খতিয়ে দেখতেই এই আয়োজন। স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া উপস্থিত ছিলেন দিল্লির সফদরজং হাসপাতালে। দিল্লির এই হাসপাতালে কোভিড প্রস্তুতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া। পরে তিনি বলেছেন, “দেশে কোভিডের প্রকোপ যাতে বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদী আমাদের সতর্ক থাকতে বলেছেন। কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে সরকারও প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার দেশের কোভিড হাসপাতালজুড়ে মক ড্রিল করা হয়, যাতে মানুষ সঠিক চিকিৎসা পায়।”

মঙ্গলবারের ‘মক ড্রিল’-এর ক্ষেত্রে কোভিড মোকাবিলার জন্য হাসপাতালে পর্যাপ্ত শয্যা, চিকিৎসক, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা, অ্যাম্বুল্যান্সের সংখ্যা, করোনা পরীক্ষার পরিস্থিতি, মেডিক্যাল অক্সিজেন এবং টেলিমেডিসিন পরিষেবার বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ওডিশা, জম্মু-কাশ্মীর-সহ দেশের বিভিন্ন রাজ্যেই এদিন মক ড্রিল করা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top