News Flash

  • Home
  • খেলা
  •  জাতীয় অনূর্ধ্ব-‌১৫ বালিকা ক্রিকেটে ১ম ম্যাচে হিমাচলে বিধ্বস্ত ত্রিপুরা
Image

 জাতীয় অনূর্ধ্ব-‌১৫ বালিকা ক্রিকেটে ১ম ম্যাচে হিমাচলে বিধ্বস্ত ত্রিপুরা

ত্রিপুরা-‌৬১

হিমাচল প্রদেশ-‌ ৬২/‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।অসহায় আত্মসমর্পন ত্রিপুরার। শক্তিশালী হিমাচল প্রদেশের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের একদিবসীয় ক্রিকেটে। শিমোগার জে এন এন কলেজ মাঠে ত্রিপুরা পরাজিত হয় ১০ উইকেটে। ত্রিপুরার গড়া মাত্র ৬১ রানের জবাবে হিমাচল ১১.‌৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এবারই প্রথম বি সি সি আইয়ের উদ্যোগে হচ্ছে ওই আসর। ফলে অভিজ্ঞতা নেই ত্রিপুরার ক্রিকেটারদের। এখানেই পিছিয়ে পড়ে ত্রিপুরা। ২৮ ডিসেম্বর ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ বাংলা। সকালে ত্রিপুরার অধিনায়িকা অশ্মিতা দেবনাথ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নেয়। ত্রিপুরার নবাগত বালিকা ক্রিকেটাররা ২২ গজে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। যার দরুন বিপক্ষকে তেমন রান দিতে পারেনি। ত্রিপুরা ৩২.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬১ রান করতে সক্ষম হয়। অতিরিক্ত খাতে যদি ১৭ রান না পেতো তাহলে ত্রিপুরার স্কোর সম্ভবত ৪৫ রানের গন্ডি পার হতো না। ত্রিপুরার পক্ষে মৌমিতা সাহা ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩, দলনায়িকা অশ্মিতা দেবনাথ ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ এবং অশ্মিতা দাস ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৮ রান করে। হিমাচল প্রদেশের পক্ষে পল্লবী ঠাকুর (‌৪/‌১৯), ধানিয়া লক্ষ্মী (‌৩/‌১৫) এবং নানশিখা ঠাকুর (‌২/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে হিমাচলের দুই ওপেনার কুনজিম গিরি এবং বৈসানভি দলের জয়ের রাস্তা পরিস্কার করে দেন। ত্রিপুরার বোলারদের দুর্বল বোলিং বিপক্ষকে আরও সুবিধে পাইয়ে দেয়। শেষ পর্যন্ত ওই জুটি অবিচ্ছিন্ন থেকে ১১.‌৪ ওভারে দলকে জয় এনে দেয়। দলনায়িকা কুনজিম ৩৭বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে এবং ‌‌‌বৈসানভি ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যায়। অতিরিক্ত খাতে হিমাচল পায় ২৯ রান।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top