News Flash

  • Home
  • প্রধান খবর
  • ড্রোনের গতিবিধি বেড়েই চলছে অমৃতসরে, কাঁটাতারের কাছে এবার মিলল চিনা কোয়াডকপ্টার
Image

ড্রোনের গতিবিধি বেড়েই চলছে অমৃতসরে, কাঁটাতারের কাছে এবার মিলল চিনা কোয়াডকপ্টার

অমৃতসর, ২৬ ডিসেম্বর (হি.স.): ড্রোনের গতিবিধি দিন দিন বেড়েই চলেছে পঞ্জাবের অমৃতসরে। এবার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের অদূরে একটি চিনা ড্রোন (কোয়াডকপ্টার) উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী। সোমবার সকালে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ অমৃতসরের রাজাতাল গ্রামে একটি ড্রোন আটক করা হয়েছে।

কাঁটাতারের কাছে ড্রোনটি পাওয়া যায়, এটি একটি ক্যামেরা-সহ কোয়াডকপ্টার। এটি চিনে তৈরি, আমরা ড্রোনটি লক্ষ্য করে গুলি চালিয়ে শেষ পর্যন্ত উদ্ধার করেছি। এলাকায় এখনও তল্লাশি চলছে। বিএসএফ জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ অমৃতসর জেলায় বিএসএফ জওয়ানরা একটি উড়ন্ত ড্রোন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন। তখন বিএসএফ জওয়ানরা গুলি চালান, পরে রাজাতাল গ্রামে মাঠের মধ্যে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top