News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের মানুষের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারবিভিন্ন উন্নয়ন কর্মসূচি রূপায়ণ করছে ঃ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

রাজ্যের মানুষের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারবিভিন্ন উন্নয়ন কর্মসূচি রূপায়ণ করছে ঃ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷  কেন্দ্রীয় ও রাজ্য সরকার চায় সবার জন্য পাকা আবাস, বিদ্যৎ সংযোগ, পানীয় জলের সংযোগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে৷ রাজ্যের মানুষের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নেও রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও পরিষেবার সুুবিধা সবার কাছে পৌঁছে দিতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে৷ সিপাহীজলা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত জেলাভিত্তিক দিশা কমিটির বিশেষ বৈঠকে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ণ দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিধায়ক সুুভাষ চন্দ্র দাস, জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়, বিভিন্ন প’ায়েত সমিতি এবং বিএসি’র চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷
বৈঠকে জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার পওয়ারপয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির রূপরেখা তুলে ধরেন৷ সভায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের প্রতিনিধি জানান, জল জীবন মিশনে ইতিমধ্যেই ৫১ হাজার ৪৮৮টি পরিবারে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে৷ বাকি পরিবারগুলোতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে৷ জেলায় ৩৬টি গভীর নলকূপ বসানো হয়েছে ও ২৩৭ কিলোমিটার পাইপলাইন সম্পসারণ করা হয়েছে৷ সভায় পূর্ত দপ্তরের প্রতিনিধি জানান, জেলায় পিএমজিএসওয়াই এক এবং দুই প্রকল্পে ২০৯টি রাস্তা নির্মাণ করা হয়েছে৷ যার দৈর্ঘ্য ৬২৮.৪৫৪ কিলোমিটার৷ নির্মাণ করা হয়েছে ৪টি সেতু৷ পিএমজিএসওয়াই থি প্রকল্পে জেলায় ১১৯.৯২২ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ক’ষি দপ্তরের প্রতিনিধি জানান, রবি মরশুমে জেলায় ২ হাজার ৬৩২ জন ক’ষকের কাছ থেকে নূ্যনতম সহায়ক মূল্যে ধান কেনা হয়েছে৷ তাতে ক’ষকগণ ১১.২৬ কোটি টাকা পেয়েছেন৷ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জেলার ৭টি স্থানে ৪ হাজার ৫০০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ক’ষি দপ্তরের প্রতিনিধি জানান, ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ৫ হাজার ২২৪ জন ক’ষক ৪৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন৷
স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি জানান, বর্তমানে জেলার ১ লক্ষ ৭৯ হাজার ৪৮৪টি পরিবার আয়ুমান ভারত প্রকল্পের আওতায় রয়েছে৷ তিনি জানান, জেলায় বর্তমানে ৫৮টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ১৪২টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের প্রতিনিধি জানান, জেলায় ১ হাজার ২৮৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে৷ এই কেন্দ্রগুলি থেকে মা ও শিশুদের পরিষেবা দেওয়া হচ্ছে৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top