News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ১৬ নং ওয়ার্ডে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত
Image

পুর নিগমের ১৬ নং ওয়ার্ডে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডে শুক্রবার অনুষ্ঠিত হয় প্রতি ঘরে সুশাসন অভিযানের  অঙ্গ হিসাবে প্রশাসনিক শিবির৷ এদিনের প্রশাসনিক শিবির থেকে পি আর টি সি, ভেন্ডার লাইসেন্স, বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র , আর ও আর, বাড়ির হোল্ডিং ট্যাঙ্ক সহ ৮ টি পরিষেবা প্রদান করা হয়৷ এদিন শিবিরের সূচনা করেন মেয়র দীপক মজুমদার৷ ১৭ সেপ্ঢেম্বর প্রধানমন্ত্রীর  জন্মদিন  থেকে  শুরু হয়েছিল রাজ্যব্যাপী সুশাসন শিবিরের৷ যা শেষ হবে ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিনে৷ পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের মধ্যে  সর্ব শেষ শিবিরটি অনুষ্ঠিত হয় ১৬ নং ওয়ার্ডে৷ রামনগর ৬ নং বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই শিবির৷ এই সুশাসন শিবিরের ফলে সারা রাজ্যবাসীর অনেকটাই সুবিধা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার৷

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top