News Flash

Image

পারিবারিক বিবাদ, ছুরিকাঘাতে আহত তিন, ধৃত এক

শান্তিরবাজার(ত্রিপুরা), ২০ ডিসেম্বর (হি. স.) : পারিবারিক বিবাদের জেরে ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন। স্থানীয় মানুষ অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশ জানিয়েছে, আহত তিনজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধৃত যুবককে আজ আদালতে সোপর্দ করা হবে। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার বগাফা রোড এলাকায় গতকাল রাতে ওই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

শান্তিরবাজার থানার ওসি অনুপম দাস জানিয়েছেন, সোমবার রাতে বগাফা রড এলাকার বাসিন্দা রাজীব পাল পারিবারিক অনুষ্ঠান চলাকালীন গোবিন্দ পাল(৩৮), রানা দাস(২৫) এবং হরিচরণ দাস(৪৮)-কে ছুরি দিয়ে আঘাত করেন। তাঁর দাবি, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী রাজীব তাঁর আত্মীয় গোবিন্দ পালকে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিল। ওই সময় রানা এবং হরিচরণ তাঁকে বাঁচাতে এগিয়ে গিয়ে তাঁরাও ছুরিকাঘাতে আহত হন। স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে রাজীবকে ধরে ফেলেন এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেন।

এদিকে, দমকল কর্মীরা ঘটনার খবর ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। এরই মধ্যে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে গেছে। শান্তিরবাজার হাসপাতালের চিকিত্সক ডা: শান্তনু দাস জানিয়েছেন, আহত তিনজনের মধ্যে রানা দাস ও হরিচরণ দাসের আঘাত গুরুতর, তাই তাঁদের জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গোবিন্দ পাল বর্তমানে শান্তিরবাজার হাসপাতালেই চিকিত্সাধীন রয়েছেন। শান্তিরবাজার থানার ওসি অনুপম দাস জানিয়েছেন, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top