News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৈত্রী সেতু দ্রুত চালুর দাবিতে সংসদে সরব বিপ্লব 
Image

মৈত্রী সেতু দ্রুত চালুর দাবিতে সংসদে সরব বিপ্লব 

আগরতলা, ২০ ডিসেম্বর (হি. স.) : সংসদের শীতকালীন অধিবেশনে ফেনী নদীর উপর নির্মিত ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর কাজ সম্পন্ন করে দ্রুত চালু করার দাবি উত্থাপন করে, সাংসদ বিপ্লব কুমার দেব।  বাংলাদেশ সরকারের সাথে আলোচনাক্রমে শীঘ্রই মৈত্রী সেতু চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিদেশ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মৈত্রী সেতু চালু হলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল উপকৃত হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

এদিন তিনি বলেন, ২০২১ সালের ৯ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ স্থাপনকারী ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর ভার্চুয়াল উদ্বোধন করেন। কিন্তু বাংলাদেশের ল্যান্ড কাস্টম স্টেশন এখনো চালু হয়নি। যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে না। তাঁর দাবি, ত্রিপুরা সরকার এই বিষয়ে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করেছে। কিন্তু মৈত্রী সেতু চালুর উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

তিনি বলেন, মৈত্রী সেতু চালু করার জন্য ভারতের দিক থেকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। কিন্তু বাংলাদেশের অংশে ল্যান্ড কাস্টম স্টেশনের কাজ এখনো অসম্পূর্ণ থাকায় মৈত্রী সেতু চালু করা যাচ্ছে না।

তাঁর আবেদন, বাংলাদেশ সরকারের সাথে আলোচনাক্রমে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে প্রাথমিক ভাবে অন্তত যাত্রী চলাচল শুরু করা হোক। তিনি বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু চালু না হওয়ায় চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করার অনুমতি পাওয়া সত্ত্বেও ত্রিপুরা সেই সুবিধা গ্রহণ করতে পারছে না।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top