News Flash

  • Home
  • দেশ
  • বাজরা দিয়ে তৈরি খাবার দিয়ে মধ্যাহ্নভোজ সারলেন প্রধানমন্ত্রী, খেলেন সাংসদরাও
Image

বাজরা দিয়ে তৈরি খাবার দিয়ে মধ্যাহ্নভোজ সারলেন প্রধানমন্ত্রী, খেলেন সাংসদরাও

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): বাজরা দিয়ে তৈরি খাবার খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে বাজরা দিয়ে তৈরি খাবার খেয়ে মধ্যাহ্নভোজ সারেন প্রধানমন্ত্রী। একই খাবার খেয়েছেন সাংসদরাও। “বাজরা বছর ২০২৩” উপলক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের আয়োজনে মঙ্গলবার দুপুরে বাজরা দিয়ে খাবার খান প্রধানমন্ত্রী ও অন্যান্য সাংসদরা।

অনুষ্ঠানে প্রায় ৪০ মিনিট উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে বসে বাজরা দিয়ে তৈরি খাবার খেয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌরা। একই খাবার খেয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top