News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ইডি-র হানা, ব্যাংকে গচ্ছিত অর্থরাশি সহ বাজেয়াপ্ত বহু
Image

ত্রিপুরায় ইডি-র হানা, ব্যাংকে গচ্ছিত অর্থরাশি সহ বাজেয়াপ্ত বহু

আগরতলা, ২০ ডিসেম্বর (হি. স.) : অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে মঙ্গলবার ত্রিপুরায় দুইটি স্থানে ইডি(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অভিযান চালিয়েছে। তাতে, এনডিপিএস আইনে ত্রিপুরা পুলিশের দায়ের মামলায় সুজিত সরকার, বিজয় পাল এবং পরেশ চন্দ্র রায়ের পরিবারের সদস্যের কাছ থেকে জীবন বীমা, ফিক্সড ডিপোজিট, ব্যাংকে গচ্ছিত ২ কোটি টাকা অর্থরাশি এবং সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছে।  

ইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ আগরতলা এবং সিপাহীজলা জেলায় অর্থ পাচার প্রতিরোধ আইনে (পিএমএলএ ২০০২) অভিযান চালানো হয়েছে। মাদক পাচার মামলায় তদন্তে ওই অভিযান চালানো হয়েছে।

ইডি জানিয়েছে, ত্রিপুরা পুলিশ এনডিপিএস আইনের ২২/২৯ ধারায় মাদক পাচারের তিনটি মামলা নিয়েছে। ওই মামলায় অভিযুক্ত সুজিত সরকার, বিজয় পাল এবং পরেশ চন্দ্র রায়ের পরিবারের সদস্যের বাড়িতে আজ অভিযান চালানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে গাঁজা মজুত, পাচার এবং বিক্রিতে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ইডি আরও জানিয়েছে, তদন্তে দেখা গেছে অভিযুক্তদের ব্যাংক একাউন্ট-এ প্রচুর আর্থিক লেনদেন হয়েছে। ফলে, অভিযানে গিয়ে ব্যাংকে ২ কোটি টাকা নগদ অর্থরাশি, ফিক্সড ডিপোজিট, বীমা এবং স্থাবর সম্পত্তির হদিস মিলেছে। সমস্ত কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে এবং পরবর্তী তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top