News Flash

  • Home
  • দেশ
  • খাড়গের মন্তব্যের তীব্র নিন্দা করলেন রিজিজু, বললেন আমরা তো শত্রু নই প্রতিদ্বন্দ্বী
Image

খাড়গের মন্তব্যের তীব্র নিন্দা করলেন রিজিজু, বললেন আমরা তো শত্রু নই প্রতিদ্বন্দ্বী

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : বিজেপি সম্পর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা কিরেণ রিজিজু। খাড়গের উদ্দেশে মঙ্গলবার রিজিজু বলেছেন, আমরা তো শত্রু নই প্রতিদ্বন্দ্বী। তিনি যে মন্তব্য করেছেন অস্বস্তিকর ও দুর্ভাগ্যজনক।

প্রসঙ্গত, সোমবার রাজস্থানের আলওয়ারে বক্তব্য রাখার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, “আমরা দেশকে স্বাধীনতা দিয়েছিলাম এবং ইন্দিরা এবং রাজীব গান্ধী দেশের ঐক্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আমাদের দলের নেতারা জীবন দিয়েছেন, আপনারা কী করেছেন?” খাড়গে এরপরই বলেন, “আপনাদের বাড়ির কুকুরও কি দেশের জন্য মারা গিয়েছে? (কেউ) কী কোন ত্যাগ স্বীকার করেছে? মোটেও না।”

এই মন্তব্যের প্রেক্ষিতে খাড়গের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা কিরেণ রিজিজু বলেছেন, “আমি বিশ্বাসই করতে পারছি না, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এতটা নীচু হয়ে, এমন আপত্তিকর মন্তব্য করতে পারেন। রাজনৈতিক দলের নেতা হিসেবে নিজের দায়িত্ব বোঝা উচিত তাঁরা। আমরা শত্রু নই, আমরা প্রতিদ্বন্দ্বী।”

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top