News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ডেন্টাল কলেজ ও স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের উদ্বোধনের সাথে একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী
Image

ত্রিপুরায় ডেন্টাল কলেজ ও স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের উদ্বোধনের সাথে একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী

আগরতলা, ১৮ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় ডেন্টাল কলেজ ও স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘরের গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী আজ একাধিক সড়ক যোজনা প্রকল্পের শিলান্যাস করেছেন।

প্রসঙ্গত, ত্রিপুরায় ৪,৩৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগের বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন প্রধানমন্ত্রী। কয়েকটি প্রকল্পকে তিনি জাতির উদ্দেশে

উৎসর্গও করেছেন । 

মূলত, দেশের প্রতিটি দরিদ্র পরিবারই যাতে একটি করে বাসস্থানের মালিকানা লাভ করতে পারেন সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবরই সচেষ্ট রয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলের অধিবাসীরাও এর ব্যতিক্রম নন। তাই, প্রধানমন্ত্রী তাঁর মৌলিক চিন্তাভাবনাকে অনুসরণ করে ত্রিপুরায় ‘গৃহ প্রবেশ’ কর্মসূচির সূচনা করেছেন। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র আওতায় যে বাসস্থানগুলি নির্মিত হয়েছে সেগুলির দ্বারোদ্ঘাটন করেছেন তিনি। এই বাসস্থানগুলি গড়ে তোলা হয়েছে ৩,৪০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে। এর ফলে উপকৃত হবেন ২ লক্ষেরও বেশি দরিদ্র পরিবার। 

ত্রিপুরায় সড়ক সংযোগকে আরও উন্নত করে তোলার লক্ষ্যে ৮ নম্বর জাতীয় মহাসড়কের আগরতলা বাইপাসটিকে আরও প্রশস্ত করে তোলার কাজটির এদিন সূচনা হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। খয়েরপুর থেকে আমতলি পর্যন্ত রাস্তাটিকে আরও চওড়া করে পুনর্নির্মাণ করা হবে। এর ফলে আগরতলা শহরে যানজটের সমস্যা অনেকটাই মিটে যাবে বলে আশা করা হচ্ছে। 

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’র আওতায় ২৩০ কিলোমিটার দীর্ঘ ৩২টি সড়কের এদিন শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও, ৫৪০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ১১২টি সড়ক উন্নয়নের কাজেরও এদিন সূচনা করেছেন তিনি।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top