News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিপুরায় বিজেপির বেড়েছে আত্মবিশ্বাস, তিপরা মথার সাথে জোট সম্ভাবনা উড়িয়ে একক লড়াইয়ের ইঙ্গিত
Image

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিপুরায় বিজেপির বেড়েছে আত্মবিশ্বাস, তিপরা মথার সাথে জোট সম্ভাবনা উড়িয়ে একক লড়াইয়ের ইঙ্গিত

আগরতলা, ১৮ ডিসেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফরকে কেন্দ্র শাসক দল বিজেপির আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছে। তাই, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে লড়াই করেই ক্ষমতায় প্রত্যাবর্তনে সক্ষম বলে জোর গলায় দাবি করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা। তিপরা মথার সাথে জোটের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়ে তিনি দৃঢ়তার সাথে বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এদিন তিনি বলেন, আজ একদিনের ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, পিছিয়ে পড়া উত্তর-পূর্বাঞ্চলকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গত ৮ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজকেও তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, প্রধানমন্ত্রী মোদী যেভাবে উত্তর-পূর্বাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাতে ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুণরায় সুযোগ দেবেন। এই সুযোগ পাবেন বলে তিনি ১০০% আাশাবাদী বলে জানিয়েছেন।

তাঁর কথায়, ত্রিপুরায় বিজেপি সরকারের প্রত্যাবর্তন হবে। কারণ, গত  কয়েকবছরে নরেন্দ্র মোদী কথার বদলে জনগনের সুযোগ সুবিধার জন্য কাজ করে দেখিয়েছেন, জনগন তা বুঝতে পেরেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকার জনগনের জন্য সেবা করে যাবে।এদিন তিনি তিপরা মথার সাথে জোট প্রসঙ্গে বলেন, গনতন্ত্রে বিরোধী দল থাকবে। তবে, এককভাবে লড়াই করার ক্ষমতা রাখে বিজেপি। তাঁর বক্তব্য, জোটের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এখনো সিদ্ধান্ত গ্রহন করেননি। তবে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির কর্মসূচী গ্রহন করা হয়েছে, বলেন তিনি। 

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top