News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে আস্তাবল মাঠে গেলেন বিজেপি নেতা মন্ত্রিরা
Image

প্রধানমন্ত্রীর সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে আস্তাবল মাঠে গেলেন বিজেপি নেতা মন্ত্রিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ ১৮ ডিসেম্বর একদিনের সফরে রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ স্বামী বিবেকানন্দ ময়দানের প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখলেন মন্ত্রী সহ বিজেপি-র প্রদেশ নেতৃত্বরা৷ ১৮ ডিসেম্বর রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ১৮ ডিসেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে স্বামী বিবেকানন্দ  ময়দানে একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন তিনি৷ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর বুধবার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে স্বামী বিবেকানন্দ ময়দান ঘুরে দেখেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রাম প্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সহ সভাপতি ডাঃ অশোক সিনহা, রাজ্য প্রভারী ডাঃ মহেশ শর্মা, রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, রাজ্য সম্পাদক কিশোর বর্মণ, অমিত রক্ষিত সহ অন্যান্যরা৷ এদিন মাঠে প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা৷ উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে.কে সিনহা, পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা৷ প্রধানমন্ত্রী ছোট্ট রাজ্য ত্রিপুরায় ৩ লক্ষ গরীব মানুষের গৃহ নির্মাণের জন্য ব্যবস্থা করেছেন৷ মূলত তাদের গৃহ প্রবেশের কর্মসূচী প্রধানমন্ত্রী হাত ধরে সম্পন্ন হবে৷

Releated Posts

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top