News Flash

Image

মুঙ্গিয়াকামীর জঙ্গলে দেশী বন্দু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ডিসেম্বর৷৷    বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই পাহাড়ে ফের অস্ত্রের ঝলকানি শুরু৷ সোমবার বিকেলে  মুঙ্গিয়াকামী থানাধীন বিলাই কাং এলাকায় জঙ্গল থেকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ একটি গাঁদা বন্দুক উদ্ধার করে৷
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে৷ আর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধীরে ধীরে মজুদ করা হচ্ছে বিভিন্ন আগ্ণেয়াস্ত৷ বিধানসভা নির্বাচনের প্রাক মুহুর্তে আঠারোমুড়া পাহাড়ের বিলাই কাং এলাকা থেকে  অন্যান্য দিনের মতো মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা নেতৃত্বে পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসবাহিনী জওয়ানরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ’রোড মার্চে’ বেরিয়ে গোপনে খবর পায় বিলাই খান এলাকায় জঙ্গলে একটি গাঁদা বন্দুক রয়েছে৷ পরবর্তীতে পুলিশ গাঁদা বন্দুকটি উদ্ধার করে নিয়ে আসে মুঙ্গিয়াকামী থানায়৷ যদিও এই বন্দুক উদ্ধারের ঘটনায় পুলিশ কাউকেই আটক করতে সক্ষম হয়নি৷ কিন্তু জঙ্গলে কিভাবে বন্দুকটি এসেছে এ বিষয়ে সম্পূর্ণ তদন্ত চালাচ্ছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷
তবে অনেকেই প্রাথমিক ভাবে ধারণা করছেন হয়তো বা চোরা শিকারিরা  বিভিন্ন বন্য প্রাণীকে হত্যার কাজে এই  বন্দুকের ব্যাবহার করে থাকে৷ তবে পুলিশের আঁচ পেয়ে এই বন্দুকটি ফেলে পালিয়ে যায় কে বা কাহারা৷ তবে যাই হোক মুঙ্গিয়াকামী থানা এলাকায় বন্দুক উদ্ধারের ঘটনায় রীতিমতো জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top