News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রিত্বের দাবি থেকে সরে দাঁড়ালেন বীরভদ্র পত্নী প্রতিভা সিং
Image

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রিত্বের দাবি থেকে সরে দাঁড়ালেন বীরভদ্র পত্নী প্রতিভা সিং

শিমলা, ১০ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি থেকে সরে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং। শনিবার দুপুরেই তিনি কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, পাহাড়ি রাজ্যে তিনি সংগঠনকে চাঙা করার কাজেই মনোনিবেশ করতে চান। প্রতিভা সিং সরে দাঁড়ানোয় হিমাচলের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুকু।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে পাঁচ বছর বাদে হিমাচলের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। ৬৮ আসন বিশিষ্ট বিধানসভায় ৪০ আসন পেয়েছে শতাব্দী প্রাচীন দল। কিন্তু সরকারের মুখ কে হবে তা ঠিক করতে হিমশিম খাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দলনেতা ঠিক করতে শুক্রবারই সিমলায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন দলের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া রাজীব শুক্লা-ভূপেশ বাঘেলরা। যদিও কয়েক ঘন্টার বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া যায়নি। গতকাল দফায় দফায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের অনুগামীরা তাঁকে মুখ্যমন্ত্রী করতে হবে বলে দাবি জানাতে থাকে । শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছাড়েন কংগ্রেস বিধায়করা। তবে শেষমেশ নিবনির্বাচিত বিধায়কদের অধিকাংশের সমর্থন না থাকায় মুখ্যমন্ত্রীর দাবি থেকে সরে দাঁড়ালেন বীরভদ্র সিংয়ের পত্নী প্রতিভা সিং।

সূত্রের খবর, কংগ্রেসের নব নির্বাচিত বিধায়কদের ২৫ জনই মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুকুকে চান। যদিও পাঁচ বছর বাদে রাজ্যে দলের ক্ষমতায় ফেরার পিছনে তাঁর স্বামী প্রয়াত বীরভদ্র সিংয়ের যথেষ্ট অবদান রয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তিনি না লড়ায় মুখ্যমন্ত্রী হলে তাঁকে ছয় মাসের মধ্যে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে। সেই ঝুঁকি নিতে রাজি নন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top