কর্ণাটক-মহারাষ্ট্র সীমান্ত বিবাদ থামছেই না, এবার অমিত শাহ সকাশে প্রতিনিধি দল

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): কর্ণাটক-মহারাষ্ট্র সীমান্ত বিবাদ থামছেই না, বরং দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করল একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন এনসিপি, কংগ্রেস ও শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদরা।

এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে এই প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছে। কর্ণাটক-মহারাষ্ট্র সীমান্ত বিবাদ ইস্যুতে তাঁরা অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। বৈঠকে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।