News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইন শৃঙ্খলা রক্ষায় তেলিয়ামুড়া থানার উদ্যোগে ফ্ল্যাগমার্চ, গ্রেপ্তার চৌদ্দজন
Image

আইন শৃঙ্খলা রক্ষায় তেলিয়ামুড়া থানার উদ্যোগে ফ্ল্যাগমার্চ, গ্রেপ্তার চৌদ্দজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচনের পূর্বে এলাকার শান্তি শৃঙ্খলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলিয়ামুড়ার বেশ কিছু স্থানে ত্রিপুরা স্টেট রাইফেলসবাহিনীর জওয়ান ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে ফ্ল্যাগ মার্চ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে ও তেলিয়ামুড়ার বেশ কয়েকটি স্থান থেকে দেশি ও বিদেশী মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়৷ এর সঙ্গে পৃথক পৃথক স্থান থেকে আটক করা হয় মোট ১৪ জনকে, ঘটনা বৃহস্পতিবার রাতে৷
উল্লেখ্য থাকে,আর কিছুদিন পরই রাজ্যের বিধানসভা নির্বাচন৷ আর এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার্থে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ফ্ল্যাগ মার্চ করানো হয় তৎসঙ্গে নেশা বিরোধী অভিযান চালানো হয়৷ নেশাবিরোধী অভিযান চালিয়ে তেলিয়ামুড়ার পৃথক পৃথক তিনটি স্থান থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ৷ তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া বাজার থেকে ৪৫ লিঃ দেশী মদ বাজেয়াপ্ত করে ধবংস করে দেয়, তেলিয়ামুড়ার দুষ্কি এলাকা থেকে ৩০ লিঃ দেশী মদ সহ ১৫,০০০ টাকার বিলেতি মদ বাজেয়াপ্ত করে,এর পর দেশী মদ ধবংস করে দেয়৷ রেল স্টেশন সংলগ্ণ বাজার থেকে ২৫ লিঃ দেশী মদ বাজেয়াপ্ত করে এবং পরবর্তীতে ধবংস করে পুলিশ৷ সেই সঙ্গে ৪টি বাইক সহ  আটক করে মোট ১৪ জনকে পৃথক পৃথক স্থান থেকে থানায় নিয়ে আসে৷
প্রসঙ্গত উল্লেখ থাকে,, এযাবৎ কালের তেলিয়ামুড়া থানার কোন পুলিশ অফিসার তেলিয়ামুড়া দুষ্কি এলাকা থেকে মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়নি৷ কিন্তু তেলিয়ামুড়ার জাদরেল মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সেই স্থান থেকে মদ বাজেয়াপ্ত এবং ধবংস করে পুলিশের জাতের পরিচয় দিলেন৷ মহকুমা পুলিশ আধিকারিক বুঝিয়ে দিলেন পুলিশ পারে না এমন কিছু নেই,কেবল প্রয়োজন যে কোন কাজে একাগ্রতা৷ এদিকে থানা সূত্রে খবর,, দুষ্কি এলাকাটি তেলিয়ামুড়া থানা বাবুদের এক অজানা ভয়ের কেন্দ্রবিন্দু ছিল৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top