News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা সরকারি আধিকারিক-সহ ২ জনকে মারধর, আমতায় গ্রেফতার ১
Image

মহিলা সরকারি আধিকারিক-সহ ২ জনকে মারধর, আমতায় গ্রেফতার ১

কলকাতা, ৯ ডিসেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা ঘর পেয়েছেন, সরেজমিনে গেলে হাওড়ার আমতার গাজিপুরে মহিলা সরকারি আধিকারিক-সহ ২ জনকে মারধরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়। শুক্রবার আমতা থানার পুলিশের হাতে গ্রেফতার হল এক অভিযুক্ত।

হাওড়ার রোজ ম্যারি লেনের পশ্চিমবঙ্গ সরকার সহকারী মৎস্য পরিচালকের কার্যালয়ের লেটারহেড প্যাডে ঠিকানা, মেমো-সহ অভিযোগ পাঠানো হয়। তাতে লেখা, আমতা ১ ব্লকের এফইও (মৎস্য সম্প্রসারণ আধিকারিক) সোমদত্তা দাশগুপ্ত হাওড়ার আমতায় উদাং দুনম্বর গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার সন্ধ্যায় আবাসপ্লাস প্রকল্পের পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

এ ব্যাপারে এফআইআর দায়ের করা হয়েছে। আপনার সদয় অবগতির জন্য তার অনুলিপি এখানে সংযুক্ত করা হয়েছে। এমতাবস্থায় অদূর ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্লক ও স্থানীয় পর্যায়ে মৎস্য কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য এই পত্র পাঠানো হল।

মৎস্য দফতরের অধিকর্তাকে লেখা সহকারী অধিকর্তার এই মারাত্মক অভিযোগ জেলাশাসককেও সরকারিভাবে জানানো হয়। এর পর শুক্রবার সেই চিঠি যুক্ত করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, “লজ্জাজনক! সরকারী কর্মকর্তা; যিনি একজন ভদ্রমহিলাও, পিএমএওয়াই-জি স্কিমের জন্য পরিদর্শনের সময় টিএমসি গুন্ডাদের দ্বারা প্রহৃত হন। দয়া করে মনে রাখবেন যে সরকারী চিঠিপত্রে ‘পিএমএওয়াই-জি’-কে ‘আবাস প্লাস’ হিসাবে উল্লেখ করা হয়েছে৷ পশ্চিমবঙ্গ সরকার এখনও ‘প্রধানমন্ত্রী’ শব্দ ব্যবহার করতে নারাজ।“ টুইটটি শুভেন্দুবাবু যুক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে।

বিষয়টি নিয়ে জল ঘোলা হয়। অভিযোগ দিল্লি পর্যন্ত পৌঁছে যাওয়ায় বিকেলে এক সন্দেহভাজনকে স্থানীয় থানা গ্রেফতার করে।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top