News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল, শপথ নেবেন ১২ ডিসেম্বর
Image

পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল, শপথ নেবেন ১২ ডিসেম্বর

আহমেদাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। গুজরাট বিধানসভা নির্বাচনে ভূপেন্দ্র নিজেই ৬৪ হাজার ভোটে জিতেছেন। আগামী ১২ ডিসেম্বর, সোমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সি আর প্যাটেল। তিনি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ভূপেন্দ্র প্যাটেল ফের গুজরাটের মুখ্যমন্ত্রী হবেন।

সি আর প্যাটেল আরও জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। ওই দিন দুপুর দু’টো নাগাদ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এদিন ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, “গুজরাটের উন্নয়নের যাত্রা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ মনস্থির করেছেন। জনাদেশ আমরা বিনীতভাবে মেনে নিচ্ছি। বিজেপির প্রতিটি কর্মী জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top