News Flash

  • Home
  • প্রধান খবর
  • বড়দিন নিয়ে বিরোধীদের অভিযোগ খণ্ডন করলেন যোশী, বললেন ২৪ ও ২৫ ডিসেম্বর ছুটি থাকছে
Image

বড়দিন নিয়ে বিরোধীদের অভিযোগ খণ্ডন করলেন যোশী, বললেন ২৪ ও ২৫ ডিসেম্বর ছুটি থাকছে

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): বড়দিন নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ খণ্ডন করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর তিনি বলেছেন, ২৪ ও ২৫ ডিসেম্বর তো ছুটি থাকছে। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। ডিসেম্বরে বড়দিনের ঠিক আগেই তা শেষ করা হয়। গত বছর যেমন ২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৩ ডিসেম্বর। কিন্তু, এবার পিছিয়ে দেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন।

আর তাই নিয়েই প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস-সহ বিরোধীদের। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “হিন্দু এবং মুসলমানদের মতো, খ্রিস্টানদেরও নিজস্ব উৎসব রয়েছে, তাই তাঁদেরও উৎসব উদযাপন করার সুযোগ পাওয়া উচিত।” এ প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, “সর্বদলীয় বৈঠকে ৪৭টির মধ্যে ৩১টি দল অংশ নিয়েছে। বিরোধী দল থেকে কিছু পরামর্শ এসেছে এবং আমরা সেগুলি নোট করেছি। আমরা বড়দিন উপেক্ষা করছি এই অভিযোগের নিন্দা জানাই। ২৪ এবং ২৫ ডিসেম্বর ছুটি থাকবে।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top