News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অবরোধ আন্দোলন আমবাসায়
Image

রাস্তা সংস্কারের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অবরোধ আন্দোলন আমবাসায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ জাতীয় সড়ক সংস্কারের ফলে ক্ষতিগস্ত হয়েছে আমবাসার বহু জনজাতি অংশের মানুষ৷ এমনটাই অভিযোগ তুলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ক্ষতিপুরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন৷ ঘটনা আমবাসা মহকুমা হাদুক্লক এলাকায়৷ অবরোধে আটকে পড়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর গাড়ি৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ এবং আমবাসা মহকুমাশাসক সঞ্জীব দেববমা৷
ঘটনার বিবরণে জানা যায়, আমবাসা মহকুমা হাদুক্লক এলাকায় জাতীয় সড়ক সংস্কার করা হয়েছিল৷ জাতীয় সড়ক সংস্কারের ফলে ২৪টি পরিবারের জুম ক্ষেত্র ও দোকান ঘর ভেঙে ফেলা হয়েছিল৷ তবে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরনের৷ সেই আশ্বাসের ভিত্তিতে পরিবারগুলি আশায় ছিল বহুদিন৷ কিন্তু ২ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও প্রশাসন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দেয়নি বলে অভিযোগ করেন সানীয়রা৷ এলাকাবাসীরা আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মহকুমা প্রশাসনের দারস্থ হলেও কোনো ক্ষতিপুরন দেয়নি৷শেষ পযন্ত শনিবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন এলাকাবাসীরা৷ ওই অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবরোধে আটকে পড়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর গাড়ি৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ আমবাসা মহকুমাশাসক সঞ্জীব দেববমা ঘটনাস্থলে ছুটে এসে অবরোধকারীদের সাথে কথা বলে  ক্ষতিপুরনের আশ্বাস দেন৷ ওই আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসীরা অবরোধ প্রত্যাহার করেন৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top