News Flash

  • Home
  • দেশ
  • মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সাইকেলে গ্যাস সিলিন্ডার বেঁধে ভোট দিতে গেলেন কংগ্রেস বিধায়ক
Image

মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সাইকেলে গ্যাস সিলিন্ডার বেঁধে ভোট দিতে গেলেন কংগ্রেস বিধায়ক

আমরেলি, ১ ডিসেম্বর (হি.স.): মূল্যবৃদ্ধির প্রতিবাদে গুজরাটে ভোটগ্রহণ চলাকালীন সাইকেলে গ্যাস সিলিন্ডার বেঁধেই ভোট দিতে গেলেন কংগ্রেস বিধায়ক পরেশ ধনানী। বৃহস্পতিবার সকালে গুজরাটে প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন সাইকেলের পিছনে গ্যাস সিলিন্ডার বেঁধে বুথে যান আমরেলি কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী পরেশ ধনানী। নরেন্দ্র মোদী সরকারের আমলে দেশ জুড়ে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই তাঁর এই উদ্যোগ।

ভোট দেওয়ার পরে বুথের বাইরে বেরিয়ে গুজরাট বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা পরেশ বলেন, ‘‘বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার কারণে গুজরাটে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব বাড়ছে। গ্যাস ও জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। শিক্ষার লাগামছাড়া বেসরকারিকরণ হয়েছে। এ বার ক্ষমতার পরিবর্তন হবে। কংগ্রেস আসবে।’’

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top