News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে সন্ত্রাস-দেশদ্রোহ নির্মূল করতে মৌলবাদ বিরোধী সেল তৈরির প্রতিশ্রুতি বিজেপির
Image

গুজরাটে সন্ত্রাস-দেশদ্রোহ নির্মূল করতে মৌলবাদ বিরোধী সেল তৈরির প্রতিশ্রুতি বিজেপির

আহমেদাবাদ, ২৬ নভেম্বর (হি.স.) : গুজরাটে মৌলবাদ বিরোধী সেল তৈরির প্রতিশ্রুতি দিল ভারতীয় জনতা পার্টি ৷ পশ্চিম ভারতের ওই রাজ্যে আগামী মাসে বিধানসভা ভোট ৷ সেই কারণে শনিবার বিজেপির ইস্তাহার প্রকাশিত হয় ৷ সেই ইস্তাহারেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে যে বিজেপির সরকার আবার ক্ষমতা হয় গুজরাটে চালু হবে ইউনিফর্ম সিভিল কোড ৷

শনিবার আমেদাবাদে বিজেপির ইস্তাহার প্রকাশ করেন দলের জাতীয় সভাপতি জেপি নড্ডা ৷ তিনি জানান, দেশ বিরোধী শক্তি ও জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলগুলিকে শেষ করতেই এই মৌলবাদ বিরোধী সেল তৈরি করা হবে ৷
এছাড়াও ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷ তার মধ্যে অন্যতম, ইউনিফর্ম সিভিল কোড ৷ এছাড়া আগামী পাঁচ বছরে গুজরাটের এক লক্ষ মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷

আরও প্রতিশ্রুতি হল, গুজরাটে ৫ লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনা হবে ৷ ওই রাজ্যকে ভারতের প্রতিরক্ষা ও উড়ান ক্ষেত্রের উৎপাদক হাব হিসেবে গড়ে তোলা হবে ৷ সড়ক যোগাযোগ আরও উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি ৷
মহিলাদের জন্য ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ কিন্ডার গার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, কলেজ ছাত্রীদের জন্য স্কুটি, মহিলা সিনিয়র সিটিজেনদের বিনামূল্যে বাসে যাতায়াতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top