News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাগরিকদের নিরাপত্তাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র : মুখ্যমন্ত্রী
Image

নাগরিকদের নিরাপত্তাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর৷৷ আগরতলা-চুড়াইবাড়ি জাতীয় সড়কে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ৪টি হাইওয়ে পেট্রোল ভ্যানের সূচনা করেন৷ উমাকান্ত একাডেমির সামনে থেকে পতাকা নেড়ে এই পেট্রোল ভ্যানগুলির সূচনা করার সময় রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ আরক্ষা প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
জাতীয় সড়কে পেট্রোল ভ্যানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকদের নিরাপত্তাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র৷ রাজ্যের আরক্ষা দপ্তরও তা সুুনিশ্চিত করতে কাজ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় সড়ক দুর্ঘটনা প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে৷ যেখানে রাজ্যে গাড়ির সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ সড়ক দুর্ঘটনা হ্রাস করার ক্ষেত্রে এই পেট্রোল ভ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ মুখ্যমন্ত্রী জনগণকে আরও সতর্ক হয়ে যানবাহন চালানোর জন্য পরামর্শ দেন৷ তিনি বলেন, পুলিশ তার দায়িত্ব নিয়ে কাজ করবে৷ জনসাধারকেও দায়িত্বশীলতার সঙ্গে চলাফেরা করতে হবে৷ তবেই দুর্ঘটনা কমানো সম্ভব হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, নেশা বিরোধী অভিযানেও জাতীয় সড়কে এই পেট্রোল ভ্যান কার্যকর ভূমিকা নিতে সক্ষম হবে৷ নজরদারি বাড়িয়ে দুর্ঘটনা হাস করা, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ ও জনসাধারণের মধ্যে সুুসম্পর্ক গড়ে উঠলে সমাজের উন্নতি হবে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top