News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেরালার সংস্থার সাথে চুক্তি করল ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন
Image

কেরালার সংস্থার সাথে চুক্তি করল ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷  বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড  এবং দক্ষিণ ভারতের কেরালার পাওয়ার টিলার নির্মাণ সংস্থা ক্যামেকোর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়৷ কেবল উৎপাদন বাড়ালেই চলবে না৷ সেই উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে হবে৷ সেই লক্ষ্যে  কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড  এবং দক্ষিণ ভারতের কেরালার পাওয়ার টিলার নির্মাণ সংস্থা ক্যামেকোর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়৷  এই  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী প্রনজিৎ  সিংহ রায়৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান বিধায়ক সুধাংশু দাস, ভাইস চেয়ারম্যান নব্যেন্দু ভট্টাচার্য, ক্যামেকোর ম্যানেজিং ডাইরেক্টর ভি শিবরামকৃষ্ণ, ত্রিপুরা হর্টিকালচার কর্পোারেশন লিমিটেডের   ম্যানেজিং  ডাইরেক্টর ড় অনুপ কুমার নন্দী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অরূপ রায়, অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান  ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের অধিকর্তা ড় ফনী ভূষণ জমাতিয়া প্রমুখ৷ এদিন মন্ত্রীর উপস্থিতিতে উভয় সংস্থার আধিকারিকরা চুক্তিপত্র বিনিময় করেন৷

Releated Posts

রাজঘাটে শক্তি প্রদর্শন তিপ্রা মথা প্রার্থী ই.এম রুনিয়েল দেববর্মার

আগরতলা, ৬ এপ্রিল : এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজঘাট এলাকায় ব্যাপক শক্তি প্রদর্শন করলেন তিপ্রা মথা দলের প্রার্থী…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

তিপরা মথায় যোগ দিলেন বিজেপির মন্ডল সভাপতি ডা. রতি মোহন ত্রিপুরা

আগরতলা, ৬ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কার মুখে পড়ল ভারতীয় জনতা পার্টি। দলের প্রতিষ্ঠা দিবসের দিনই বিজেপি…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top