News Flash

  • Home
  • দেশ
  • বাজেট অধিবেশন ঘিরে সর্বদল বৈঠক ডেকলেন ওড়িশা বিধানসভার স্পিকার
Image

বাজেট অধিবেশন ঘিরে সর্বদল বৈঠক ডেকলেন ওড়িশা বিধানসভার স্পিকার

ভুবনেশ্বর, ১৬ ফেব্রুয়ারি (আইএএনএস): আসন্ন বাজেট অধিবেশন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে সোমবার সর্বদল বৈঠক ডাকলেন ওড়িশা বিধানসভার স্পিকার সুরমা পাধি। মঙ্গলবার থেকে শুরু হতে চলা গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে ঘিরে সরকার ও বিরোধী— উভয় পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মোহন চরন মাজি, সংসদীয় বিষয়ক মন্ত্রী মুকেশ মহালিং, বিজেডি-র চিফ হুইপ প্রমিলা মল্লিক, কংগ্রেস বিধায়কদল নেতা রামচন্দ্র কদম-সহ একাধিক শীর্ষ নেতা।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে মুকেশ মহালিং জানান, “সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে বিধানসভা নিয়ম ও কার্যসূচি মেনে সুষ্ঠুভাবে চলবে।” তিনি জানান, মঙ্গলবার ওড়িশার রাজ্যপাল হরি বাবু কাম্ভাম্পতি-র ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে।

আগামী ২০ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মোহন চরন মাজি ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক বাজেট পেশ করবেন। ১৪ দিন ধরে বিভিন্ন দফতরের অনুদানের দাবি নিয়ে আলোচনা শেষে ৩১ মার্চ ২০২৬-২৭ সালের জন্য বরাদ্দ বিল (অ্যাপ্রোপ্রিয়েশন বিল) পেশ করা হবে বলে জানান মহালিং। সরকারি সূত্রে জানা গিয়েছে, ওড়িশা বিধানসভার সপ্তদশ অধিবেশনের ষষ্ঠ অধিবেশন ৮ এপ্রিল শেষ হওয়ার কথা।

এই অধিবেশন দুই পর্বে অনুষ্ঠিত হবে এবং মোট ২৮টি কার্যদিবস থাকবে। ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের পর ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা চলবে।

অন্যদিকে, বিরোধী দলগুলি জানিয়েছে, কৃষকদের দুর্দশা এবং কোটিয়া ইস্যু-সহ একাধিক বিষয় অধিবেশনে তোলা হবে। প্রমিলা মল্লিক বলেন, “ধান সংগ্রহে মিলারদের দেরি এবং ‘কাটনি-ছাঁটনি’র মতো অনিয়মের বিরুদ্ধে আমরা বিষয়টি জোরালোভাবে তুলব।”

কংগ্রেস বিধায়কদল নেতা রামচন্দ্র কদম জানান, সন্ধ্যায় কংগ্রেস বিধায়কদের বৈঠকের পর দল তাদের কৌশল নির্ধারণ করবে।

Releated Posts

রাম নবমী হিংসা মামলা: তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে অন্তর্বর্তী জামিন দিল এনআইএ আদালত

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস): ২০২৩ সালের রাম নবমী শোভাযাত্রা ঘিরে সহিংসতার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শাকির…

ByBySandeep Biswas Jul 3, 2026

তদন্ত বিলম্বের জন্য এসআইটি গঠিত: রাম মন্দির কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীকে ভেনুগোপালের চিঠিকে সমর্থন বিরোধীদের, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষিত তদন্তের দাবি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও তহবিলের কথিত আর্থিক অনিয়মের তদন্ত নিয়ে নতুন করে…

ByBySandeep Biswas Jul 3, 2026

কেতন আগরওয়াল হত্যা মামলা: অভিযুক্ত সিয়া গয়াল ও চেতন চৌধুরীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ

পুনে, ৩ জুলাই (আইএএনএস) : পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় অভিযুক্ত তাঁর বাগদত্তা সিয়া গয়াল এবং কথিত…

ByBySandeep Biswas Jul 3, 2026

ভরত তিওয়ারি মৃত্যুকাণ্ড: ‘খুব শীঘ্রই বিচার মিলবে’, পরিবারের সদস্যদের আশ্বাস দিলেন চিরাগ পাসওয়ান

ভোজপুর, ৩ জুলাই (আইএএনএস) : পুলিশি অভিযানে নিহত ছাত্র ও স্থানীয় সমাজকর্মী ভরত তিওয়ারির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top