কোভিড-১৯, সংঘাত ও জলবায়ু পরিবর্তন এই তিন চ্যালেঞ্জই খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করেছে : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): কোভিড-১৯, সংঘাত ও জলবায়ু পরিবর্তন-খাদ্য নিরাপত্তায় এই তিনটি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তাঁর মতে, এই তিনটি চ্যালেঞ্জ খাদ্য নিরাপত্তাকে উল্লেখযোগ্য প্রভাবিত করেছে।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর শুক্রবার আন্তর্জাতিক বাজরা ২০২৩ সালের একটি প্রাক-লঞ্চ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেছেন, আমরা বিশ্বের সবচেয়ে বড় বাজরা উৎপাদনকারী, বিশ্বের উৎপাদনের প্রায় ২০ শতাংশ আমাদেরই।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন, খাদ্য নিরাপত্তা দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক শুরু হয়। নিজস্ব খাদ্য সুরক্ষিত করা এবং কীভাবে অন্যদের কাছ থেকে খাবার পেতে পারে তাই মৌলিক চাহিদা। এই কারণেই আমরা “ভারতীয় বাজরা বছর”-কে বাজরার “আন্তর্জাতিক বছরে” নিয়ে যেতে আগ্রহী ছিলাম।