News Flash

Image

প্রকাশ্য দিবালোকেআততায়ীর গুলিতে হত পূরবী ডায়েরির ডিস্ট্রিবিউটার

গুয়াহাটি, ২১ নভেম্বর (হি.স.) : প্রকাশ্য দিবালোকে আততায়ীর গুলিতে হত অসমের প্রথমসারির দুগ্ধজাত সামগ্রীর প্রতিষ্ঠান ‘পূরবী ডায়েরি’র ডিস্ট্রিবিউটার রঞ্জিত বরা। ঘটনাটি আজ সোমবার সকালে গুয়াহাটির পাঞ্জাবাড়ি এলাকায় সংঘটিত হয়েছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার হরমিত সিং বলেন, আজ সকালে একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে ‘পূরবী ডায়েরি’র ডিস্ট্রিবিউটার রঞ্জিত বরার মাথাকে লক্ষ্য করে গুলি চালায়। আহত বরাকে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসা শুরু করার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনার তদন্ত করতে ডিসিপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছেছেন ডিসিপি।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কমিশনার জানান, ব্যবসায়ী রঞ্জিত বরা আইসিআইসিআই ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। তখনই আততায়ীরা তাঁকে লক্ষ্যে করে গুলি ছুঁড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কথায়, হিরো গ্ল্যামার মডেলের একটি বাইকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাঁকে গুলি করে তাঁর হাত থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। টাকাগুলি সম্ভবত ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন রঞ্জিত বরা।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top