নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ রবিবার দুপুরে গোমতি জেলা পুলিশ সুপারের কোয়ার্টারের পাশ থেকে টি আর ০৩ কে ৬৪৭৯ নম্বরে একটি বাইক চুরি করে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসীদের হাতে আটক দুই চোর৷
জানা যায় এদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কোয়ার্টার সংলগ্ণ এলাকা থেকে বাইকটিকে চুরি করে নিয়ে যাচ্ছিল আগরতলা থেকে আশা দুই চোর৷ অভিযোগ টি আর ০১ই ৩৫৬৪ নম্বরের একটি অটো গাড়ি করে বাইক চুরি করতে আসে৷ অটো গাড়িতে করে বাইক চুরি করার ঘটনাটি এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে দুই চোরকে আটক করে উত্তম মাধ্যম দেয়৷ পরে রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীদের হাত থেকে ২ চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ দিন দুপুরে উদয়পুর শহর থেকে বাইক চুরির ঘটনায় ব্যাপক চানল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷
2022-11-20

