News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ফের রেল লাইনে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার
Image

ত্রিপুরায় ফের রেল লাইনে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৯ নভেম্বর (হি. স.) : ফের ত্রিপুরায় রেললাইন থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। খোয়াই জেলায় তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রীজ এলাকায় ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রেল পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘটনা নিছক আত্মহত্যা না খুন, সাধারণ মানুষের মধ্যে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। পুলিশ রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে।

স্থানীয়দের খবর অনুযায়ী, শনিবার সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে রেললাইনে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখেন প্রাত:ভ্রমনকারীরা। সঙ্গে সঙ্গেই ওই খবর রেল পুলিশকে জানান তাঁরা। খবর পেয়ে পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয়রা মৃতদেহ সনাক্ত করেছেন এবং মৃতের পরিবারের কাছে খবর পাঠিয়েছেন। স্থানীয়দের দাবি, তেলিয়ামুড়ার থানাধীন নেতাজীনগর এলাকার বাসিন্দা লিটন রায়ের ছেলে রাজদ্বীপ রায়ের(২০) মৃতদেহ রেল লাইনে উদ্ধার হয়েছে। খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং রাজদ্বীপের মৃতদেহ দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।

মৃতের বাবা লিটন রায়ের দাবি, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এ-বিষয়ে যুক্তি দিয়ে তিনি বলেন, রাজদ্বীপের বিরুদ্ধে গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার গোলাবাড়ি এলাকার লিটন গুপের মেয়েকে চড় মারার অভিযোগ উঠেছিল। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে তুলে থানায় নিয়ে গিয়েছিল। মৃতের বাবার অভিযোগ, মিথ্যা ঘটনা সাজিয়ে রাজদ্বীপকে হেনস্তা করা হয়েছিল। কারণ, ওই মেয়ে তাঁর ছেলেকে পছন্দ করতেন, কিন্তু রাজদ্বীপ তাঁকে পাত্তা দিতেন না।এদিকে, শুক্রবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে রাজদ্বীপ বাড়ি থেকে বেরিয়ে যান। আজ সকালে রেললাইনে তার মৃতদেহ উদ্ধার হয়েছে, জানান মৃতের বাবা। স্থানীয় যুবকের রহস্যজনক মৃতুকে ঘিরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই ঘটনা নিছক আত্মহত্যা না খুন, রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হয়তো অভিমানে রাজদ্বীপ আত্মহত্যা করেছেন। 

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top