News Flash

  • Home
  • খেলা
  • শনিবার থেকে শুরু সদর মহিলাদের সিনিয়র ক্রিকেট
Image

শনিবার থেকে শুরু সদর মহিলাদের সিনিয়র ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। উদ্বোধনী দিনে আগামীকাল দুটি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে এগিয়ে চলো সঙ্ঘ খেলবে জুটমিল কোচিং সেন্টারের বিরুদ্ধে এবং নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে চাম্পামুড়া খেলবে আগরতলা কোচিং সেন্টারের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর মহিলাদের আমন্ত্রকমূলক ক্রিকেট প্রতিযোগিতায়। ৭ দলীয় আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। আসরে ৭ দলকে দুটি গ্রুপে রাখা হয়েছে:‌ এগিয়ে চলো সঙ্ঘ, জুটমিল কোচিং সেন্টার, তরুণ সঙ্ঘ কোচিং সেন্টার, ক্রিকেট অনুরাগী কোচিং  সেন্টার (‌এ গ্রুপ), চাম্পামুড়া কোচিং সেন্টার, আগরতলা কোচিং সেন্টার এবং এ ডি নগর কোচিং সেন্টার। আসরে ভালো ফলাফল করতে সবকটি দলই জোড় প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবারের আসরে ফেভারিট হিসাবেই মাঠে নামবে এগিয়ে চলো সঙ্ঘ। রাজ্যের একঝাঁক তারকা ক্রিকেটার রয়েছে মেলারমাঠের ওই কোচিং সেন্টারে। এছাড়া এই আসর থেকে নতুন প্রতিভা বের করার পরিকল্পনা রাজ্য ক্রিকেট সংস্থার। তা মাথায় রেখেই ওই আসরের উদ্যোগ।‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top