News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতার কড়া নির্দেশে বিশ্বকাপ ফুটবল দেখার সূচি বদলাল মদনের
Image

মমতার কড়া নির্দেশে বিশ্বকাপ ফুটবল দেখার সূচি বদলাল মদনের

কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কাতার সফরসূচি কাটছাঁট করতে হচ্ছে মদনকে।

বিশ্বকাপ ফুটবল জ্বরে ভুগছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিশ্বকাপের আনন্দের স্বাদ নিতে কাতারে যাওয়ার টিকিটও কেটেছেন তৃণমূল নেতা। এ জন্য রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন বাদ দিতেও পিছপা হননি তিনি। আগামী ২১ নভেম্বর প্রথম দফায় বিশ্বকাপ ফুটবল দেখতে কাতার যাওয়ার কথা ছিল তৃণমূল বিধায়কের।

শুক্রবার থেকে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের জন্য ২১ তারিখ কাতার রওনা দিচ্ছেন না মদনবাবু। পরিবর্তে আগামী ২৪ নভেম্বর কাতার পাড়ি দেবেন তৃণমূল নেতা। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। জানা গিয়েছে, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত তাঁকে কলকাতায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই ২১ তারিখের বদলে আগামী ২৪ তারিখ কাতারের জন্য বিমানে উঠবেন মদনবাবু।

তা হলে কি তাঁর কাতার সফর এলোমেলো হয়ে গেল? তিনি অবশ্য সহাস্য মুখেই জবাব দিলেন, ‘‘কিছুই ঘাঁটেনি।’’ সেই সঙ্গে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অনুগত সৈনিক’, সে বার্তাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘যাঁর জন্য মদন মিত্র, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অবজ্ঞা করতে পারি না। দল চায় ২৩ নভেম্বর পর্যন্ত যেন আমি থাকি। তাই ২৪ তারিখ ভোরে কাতার যাব।’’

দু’ধাপে কাতার যাওয়ার পরিকল্পনা করেছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। প্রথম ধাপে ২১ তারিখ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে থাকার কথা ছিল তাঁর। সেই সফর শুরু হচ্ছে ২৪ নভেম্বর থেকে। দ্বিতীয় ধাপে ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর সফরসূচি ছিল। আপাতত এই রঙিন নেতার কাতার সফরের দ্বিতীয় সূচিতে কোনও রদবদল ঘটছে না।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top