ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা কৃষকের

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ নভেম্বর৷৷   বাড়ির পাশের আমগাছে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা এক গৃহস্থের৷এক মহিলার বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলো ঐ যক্তি৷আহত ব্যক্তির নাম প্রনয় দাস (৪১),পিতা গববর দাস৷বাড়ি উত্তর জেলার ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে৷ বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রনয় তার স্ত্রীর সাথে কোন একটি বিষয় নিয়ে বাক বিতন্ডা করে ঘর থেকে বেরিয়ে যায়৷ তারপর বাজার থেকে মাছ সব্জি কিনে বাড়িতে রেখে পুনরায় ঘর থেকে বেরিয়ে পড়ে৷ দুপুর একটা নাগাদ চম্পা নাথ নামের এক আত্মীয় দেখতে পান ঐ ব্যক্তি তার বাড়ির পাশের আমগাছে ফাঁসি লাগা অবস্থায় ছটফট করছে৷তখন তিনি চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে অন্যদের সহযোগিতায় বুদ্ধিমত্তার সহিত তাকে উদ্ধার করে ধর্মনগর দমকলে খবর দেন৷খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ঐ ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন৷ চিকিৎসক সূত্রে জানা গেছে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে৷খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশও৷ পুলিশ গোটা ঘটনা নিয়ে তদন্তে নেমেছে৷তবে কি কারনে আত্মহত্যার পথ বেছে নিতে চাইলো ঐ ব্যক্তি তা এখনো স্পষ্ট হয়নি৷ আত্মীয় পরিজন ও এলাকাবাসীদের প্রাথমিক ধারনা,স্ত্রীর সাথে বাক বিতন্ডার অভিমান সইতে না পেরে হয়তোবা এই পথ বেঁছে নিয়েছিল৷