News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরে নতুন যুগের সূচনা, ২০টি হাসপাতালে ২৬৫ ডিএনবি স্নাতকোত্তর মেডিকেল আসন মঞ্জুর
Image

জম্মু ও কাশ্মীরে নতুন যুগের সূচনা, ২০টি হাসপাতালে ২৬৫ ডিএনবি স্নাতকোত্তর মেডিকেল আসন মঞ্জুর

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে চিকিৎসা শিক্ষায় নতুন যুগের সূচনা হয়ে গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ২০টি জেলা সরকারি হাসপাতালে ২৬৫ ডিএনবি (ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড) স্নাতকোত্তর মেডিকেল আসন মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এই আনন্দের খবর জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। তিনি টুইট করে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে চিকিৎসা শিক্ষায় নতুন যুগের সূচনা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার জম্মু ও কাশ্মীরের ২০টি জেলা সরকারি হাসপাতালে ২৬৫টি ডিএনবি পোস্ট-গ্রাজুয়েট মেডিকেল আসন মঞ্জুর করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া টুইট করে আরও জানিয়েছেন, ডিএনবি (ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড) স্নাতকোত্তর মেডিকেল আসনের ৫০ শতাংশ স্থানীয় ইন-সার্ভিস ডাক্তারদের জন্য সংরক্ষিত। জম্মু ও কাশ্মীরের ডাক্তাররা তাঁদের নিজস্ব অঞ্চলে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। চিকিৎসা শিক্ষা ও গুণমানসম্পন্ন চিকিৎসা সেবার সম্প্রসারণের এটি প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে, আরও পিজি আসন প্রদান করা হবে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top