News Flash

  • Home
  • দেশ
  • কার্তিক পূর্ণিমায় দেশজুড়ে গঙ্গায় পূণ্যস্নান ভক্তদের, চন্দ্রগ্রহণে বন্ধ বদ্রীনাথ মন্দির
Image

কার্তিক পূর্ণিমায় দেশজুড়ে গঙ্গায় পূণ্যস্নান ভক্তদের, চন্দ্রগ্রহণে বন্ধ বদ্রীনাথ মন্দির

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : কার্তিক পূর্ণিমার পুন্যলগ্নে দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গা নদী ও অন্যান্য জলাশয়ে পুণ্যস্নান করলেন ভক্তরা। হরিদ্বার থেকে বারাণসী, অমৃতসর থেকে প্রয়াগরাজ-দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার সকালে গঙ্গায় পুন্যস্নান করেন ভক্তরা। কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে এদিন সকালে হরিদ্বার ও বারাণসীর গঙ্গার ঘাটে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ভক্তরা। অমৃতসরের স্বর্ণ মন্দিরের ”সরোবরে”-ও পুন্যস্নান করেন ভক্তরা।

উত্তর প্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমেও পুণ্যস্নান করেছেন বিপুল সংখ্যক পুণ্যার্থীরা। পাটনাতেও গঙ্গায় পুণ্যস্নান করেছেন ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্তে এদিন সকালে গঙ্গায় পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা। এদিকে, চন্দ্রগ্রহণের জন্য মঙ্গলবার বন্ধ থাকল বদ্রীনাথ মন্দির। চন্দ্রগ্রহণের পর সন্ধ্যা ৬.২৫ মিনিটে পুনরায় কপাট খুলবে বদ্রীনাথ মন্দিরের। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, চন্দ্রগ্রহণের জন্য মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ মন্দির।

Releated Posts

পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনেই লড়বে বিজেপি, সরকার গড়ার দাবি বিএল সন্তোষের

চণ্ডীগড়, ২৪ আগস্ট (আইএএনএস): আগামী বিধানসভা নির্বাচনে পঞ্জাবের ১১৭টি আসনেই বিজেপি প্রার্থী দেবে এবং জয়ী হয়ে রাজ্যে সরকার…

ByByNews Desk Aug 24, 2026

নিরাপত্তায় দ্রুত ফলের লক্ষ্যে বহু দফতরের সমন্বয়ে জোর দিলেন দিল্লির এলজি টি এস সান্ধু

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দ্রুত মাটিতে কার্যকর ফল নিশ্চিত করতে দিল্লি পুলিশ, ডিডিএ, দিল্লি…

ByByNews Desk Aug 24, 2026

অযোধ্যায় মাছের ভোজে তপ্ত রাজনীতি, যোগীকে রাইয়ের চ্যালেঞ্জ—‘প্রমাণ দিন’, পাল্টা বিজেপির তোপ

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): অযোধ্যায় মাছের ভোজ নিয়ে বিতর্কের জেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ…

ByByNews Desk Aug 24, 2026

সেতু থেকে পড়ল কানওয়ার যাত্রীবোঝাই ট্র্যাক্টর-ট্রলি, মধ্যপ্রদেশে আহত ২০

ধার (মধ্যপ্রদেশ), ২৪ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলায় কানওয়ার যাত্রীবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি সেতু থেকে পড়ে গিয়ে প্রায় ২০…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top