News Flash

  • Home
  • খেলা
  • নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার, সেমিফাইনালে ভারত
Image

নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার, সেমিফাইনালে ভারত

সিডনি, ৬ নভেম্বর (হি.স.) : গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচে নেদারল্যান্ডের কাছে ১৩ রানে হেরে সেমিফাইনালের লড়াই থেকে কার্যত ছিটকে গেলেন ডি’ককরা। রবিবার বিশ্বকাপের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস তোলে ৪ উইকেটে ১৫৮ রান। ডাচদের প্রথম চার ব্যাটারই ভাল পারফর্ম করেন। তবে আলাদা করে নজর কাড়েন অ্যাকেরম্যান। মাত্র ২৬ বলে ৪১ করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৫ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা। চাপের মুখে কোনও প্রোটিয়া ব্যাটারই দাগ কাটতে পারেননি। দক্ষিণ আফ্রিকা হারে ১৩ রানে।

দক্ষিণ আফ্রিকা এদিন জিতলেই সেমিফাইনালে নিশ্চিত চলে যেত। সেক্ষেত্রে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতকে জিততে হত। আবার পাকিস্তান এবং বাংলাদেশ কার্যত ছিটকে যেত বিশ্বকাপ থেকে। কিন্তু নেদারল্যান্ডের কাছে হেরে সব সমীকরণ বদলে দিল প্রোটিয়ারা। ৫ ম্যাচে ৫ পয়েন্টেই আটকে গেল তাঁরা। ফলে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে না যায়, তাহলে সেমিফাইনালে খেলার আর কোনও সম্ভাবনা থাকবে না বাভুমাদের।
এদিকে দক্ষিণ আফ্রিকার এই হারে ভারতের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেল। ৪ ম্যাচে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। যদি শেষ ম্যাচে ভারত জিম্বাবোয়ের কাছে হেরেও যায়, তাতেও গ্রুপ-২ থেকে অন্তত দ্বিতীয় স্থান দখল করে সেমিফাইনালে চলে যাবে ভারত। অন্যদিকে, পাকিস্তান এবং বাংলাদেশের কাছে বিশ্বকাপের সেমিতে খেলার রাস্তা খুলে গেল। পরিস্থিতি এমনই যে, এই ম্যাচে যারা জিতবে তাঁরাই ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top