News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাশ্মীরে বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ ধস, মৃত ৪, আহত আরও ৬
Image

কাশ্মীরে বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ ধস, মৃত ৪, আহত আরও ৬

জম্মু, ৩০ অক্টোবর (হি.স.): কাশ্মীরে ফের ভয়াবহ ধস। এবার বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস নেমে প্রাণ গেল অন্তত ৪ জনের। আহত আরও ৬ জন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। শনিবার সন্ধ্যায় কিশতওয়ার জেলায় একটি ভূমিধসে দ্রাবশালা-রাতালে জলবিদ্যুৎ প্রকল্পের সাইটে ঘটনাটি ঘটেছে। এ সময় এক পুলিশ ও জেসিবি অপারেটরসহ চারজন নিহত ও ছয়জন গুরুতর আহত হন। জেসিবি অপারেটরের নাম মনোজ কুমার। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ শেষ।

স্থানীয় সূত্রের খবর, শনিবার জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে একটি মেগা বিদ্যুৎ প্রকল্পের কাজ চলাকালীন সুড়ঙ্গের ভিতরে আচমকাই ধস নামে। সেসময় সুড়ঙ্গের ভিতরে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। একটি জেসিবিও ছিল সুড়ঙ্গের ভিতরে। আচমকা ধস নামায় তারা প্রত্যেকেই আটকে পড়েন সুড়ঙ্গের মধ্যে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। দ্রুত সুড়ঙ্গে ঢুকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত উদ্ধারকারী দলের বেশ কয়েকজন আটকে পড়েছেন বলেও খবর। সরকারী সূত্র অনুসারে, একজন পুলিশ সাব-ইন্সপেক্টর এবং জেসিবি অপারেটর সহ চারজনকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top